somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই আলোচনাঃ গন ফর গুড - হারলান কোবেন

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের পাতা থেকেঃ

এগারো বছর আগের কথা। প্রতিবেশী এক মেয়ে, জুলি মিলারকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় উইল ক্লেইনের বড় ভাই, কেইন। সেই থেকে, এখন পর্যন্ত নিখোঁজ সে। ধারণা করা হয় মারা গিয়েছে কেইন।



কিন্তু, মৃত্যুর কিছুক্ষণ আগে উইলের মা ফিসফিস করে বলে গেলেন, বেঁচে আছে কেইন! অবিশ্বাসের দোলাচলে দুলছে উইলের মন, তারই প্রথম প্রেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ যে ভাইয়ের বিরূদ্ধে, সারাজীবন তার নাম কিংবা বদনামের আড়ালেই ঢাকা পড়ে থাকতে হয়েছে তাকে। এখন কি করবে সে? কার কাছে খুলে বলবে এই অসম্ভব সত্যটাকে? পরিস্থিতি আরও জটিল করে তুলে মায়ের মৃত্যুর পরপরই কিছু না বলে উধাও হয়ে গেল উইলের বর্তমান প্রেমিকা শিলা রজার্স।

ঐদিকে, এফবিআই এর অন্যতম সেরা গোয়েন্দা জোসেফ পিস্টিলো এখনো জোঁকের মতন লেগে আছে কেইনের খোঁজে। ব্যাপারটা যে তার কাছে একেবারেই ব্যক্তিগত। উইলের হারিয়ে যাওয়া প্রেমিকা শিলাকেও সন্দেহের তালিকায় রাখছে সে, কারণ তার রহস্যময় অতীত যা নিয়ে কখনোই মুখ খুলে নি শিলা; এমনকি উইলের কাছেও।

জুলির ছোটবোন কেটি আর বন্ধু স্কয়ার-কে সাথে করে উইল খুঁজতে শুরু করল কেইন আর শিলাকে। একদিকে পিস্টিলো ভয় দেখাচ্ছে আইনের নিয়ম-কানুনের, অন্যদিকে কেনের এককালের সহপাঠীরা হুমকি দিচ্ছে এই খোঁজ থেকে সরে আসতে, তা না হলে নিজের প্রাণটাও হারিয়ে বসতে পারে উইল।



কিন্তু, বহু বছর পর নিজের ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে আসা উইল এবার দৃঢ় প্রতিজ্ঞ, শেষ না দেখে ছাড়বে না এই রহস্যের। রাস্তার পাশে পড়ে থাকা শিলার মৃতদেহ উইলের কানে কানে বলে গেল, ছুটতে হবে আরও দ্রুত যদি বাঁচাতে চায় নিজের ভাইকে, কেটিকে কিংবা নিজেকেও- এই মরণফাঁদ থেকে!!!

কেমন লাগলোঃ

কোবেন দারুনভাবে কাহিনীর জট খুলেছেন। চোখ আটকে থাকতে বাধ্য হয়েছে বইয়ের পাতায়। সেই সাথে দমবন্ধ করা অনুভূতি, কি হয় কি হয়! আর, টুইস্ট - মুখ হাঁ করে ফেলতে বাধ্য হয়েছি। তাও, একটা-দুটা নয়, একের পর এক টুইস্ট এসে চমকে দেয়। কোবেনের বই খুবই আস্তে রহস্য ছড়িয়ে যায়, যা আমার খুবই পছন্দ। সময় নিয়ে পড়া যায়, ভাবা যায়। কারণ, শুরুতেই খুনী কে বা রহস্যটা কি তা ধারণা করার মতন উপায় থাকে না। কাহিনীর সাথে সাথে প্রধান আর অপ্রধান চরিত্রগুলো লেখাতেও দারুন মুন্সিয়ানা দেখিয়েছেন কোবেন, প্রতিটা চরিত্র নিজের জায়গায় উজ্জ্বল। খুন-জখমের মারমার-কাটকাট বর্ণনা, পাতা উলটে যাওয়ার তাগিদ, শেষ জানার আগ্রহ - সব মিলিয়ে দারুণ একটি বই 'গন ফর গুড।'

বইয়ের বিস্তারিতঃ

বইঃ গন ফর গুড
লেখকঃ হারলান কোবেন
অনুবাদকঃ সালমান হক
প্রকাশনীঃ চিরকুট
প্রচ্ছদঃ সজল চৌধুরী
মূল্যঃ চারশত পঞ্চাশ টাকা
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×