বিদু্যতের ঘাটতি মেটাতে শিল্প-কারখানায় পালাক্রমে সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আসছে গ্রীষ্মে বিদৃ্যৎ ঘাটতি মোকাবেলায় বিদু্যৎ.জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদু্যৎ বিভাগ এরই মধ্যে এ ব্যপারে একটি খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে। আগামী মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে গতকাল ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গার্মেন্ট, টেক্সটাইল, স্টিল, খাদ্য সামগ্রী, কেমিক্যাল এবং ফার্মাসিটিক্যালসহ বিভিন্ন জরুরি সেবামূলক ও রফতানিমুখী প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। বর্তমানে অধিকাংশ শিল্প-কারখানায় শুক্রবার ছুুটি হওয়ায় অন্য দিনগুলোতে পিক আওয়ারে বিদু্যৎ ঘাটতি মারাত্দক আকার ধারণ করে।
এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে বিদু্যৎ ঘাটতি কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে বিদু্যৎ বিভাগ। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রতি সন্ধ্যার পিক আওয়ারে ঢাকায় 75 মেঘাওয়াট এবং চট্টগ্রামে 57 মেঘাওয়াট বিদু্যতের চাহিদা হ্রাস পাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




