somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা ভাবনা

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনরাত্রি পৃথিবীকে সময়ে বেঁধেছে। সব দোষ ওই আহ্নিক গতির। বার্ষিক গতিও দায়মুক্ত নয়। কালের অংক কষেই মহাকালে পৌঁছায় কবিতা। এর সঙ্গে রাজনীতির সংশ্লেষাংক বড়ই জটিল। কবিতাতো সর্বগ্রাসী বিদ্যা; রাজনীতি থেকে জেনেটিক্স... সবকিছু শুষে নিতে পারে শব্দের কারিশমায়। রাজনীতিও কম জটিল নয়। অর্থনীতি, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, সামরিক বিজ্ঞান থেকে শুরু করে নৃতত্ত্ব... সবকিছুই যেন জড়িয়ে পড়েছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে। প্লেটো কবিবর্জিত রাষ্ট্রের পরিকল্পনা করেছিলেন, কালের আবর্তনে সে পরিকল্পনাই যেন এক কবিতা।
সভ্যতায় রাজনীতি আগে নাকি কবিতা, এ যেন ডিম-মুরগীর সেই সনাতন বিতর্ক। বর্তমান বাস্তবতায় সবধরনের মানবীয় কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে। কবিতাই বা বাদ যাবে কেন? কবিতায় রাজনীতির এ আগ্রাসনও বেশ প্রাচীন। ধর্মগ্রন্থগুলোকে যদি আপনি কাব্যের মর্যাদা দেয়ার মতো উদার হয়ে থাকেন... তাহলে সেখানেও রাজনীতির গন্ধ পাবেন। আশা করি, মুহাম্মদ (সা.), যিশু, লেনিন, কার্ল মার্কস, লেলিন, স্টালিন বা মাওয়ের মতো ক্যারিশম্যাটিক মনিষীদের কবি স্বীকৃতি দিতেও কার্পণ্য করবেন না আপনি।
আজ হোমার মহাকাব্য লিখলে হয়তো ট্রয়ের দেয়াল ভাঙতে বুশকে কাঠের জঙ্গিবিমান থেকে নামাতেন। শেক্সপিয়ারের শাইলক হতো বিশ্ব ব্যাংক। আজ জন মিলটন বেঁচে থাকলে ‘প্যারাডাইজ রিগেইনড’ লিখতেন কিনা সন্দেহ আছে। শাহানামার ফেরদৌসী হয়তো রৌপ্য মুদ্রাতেই বিক্রি হয়ে যেতেন। হাতের কাছে এতো বামন থাকতে গালিভারের সন্ধানে জনাথন সুইফটকে সমুদ্র পাড়ি দিতে হতো না। না, হতাশার কিছু নেই। এখনো সাহিত্যধারায় কবিতা আছে, প্রস্থ কমে গেলেও খরস্রোতা নদীরই মতো দ্রুততম বাঁক খুঁজতে মরিয়া সাহিত্যের এ গতিময় ক্ষিপ্র স্রোত। বাস্তবতা বা পরাবাস্তবতায় যতোই বুঁদ হয়ে থাকুক কবিতা, এর অস্তিত্ব আছে। আছে সময় ধারণের এক বিস্ময়কর যোগ্যতা। রবার্ট হাস যেন আমার মনের কথাটাই লিখে ফেলেছেন, It's not good to have an elegiac relationship to reality.
হয়তো তাই, রাজনীতি থেকে বারবার মুক্তি চেয়েছে কবিতা। রোমন্টিসিজিম, স্যুরিয়ালিজম, মিস্ট্রিসিজম বা অন্য যে ধারায়ই বাঁক নিয়েছে কবিতা, চেতনে-অবচেতনে এর মধ্যে ঘুরে ফিরে সেই রাজনীতি। নিসর্গের পুজারি জীবনানন্দও রাজনীতিতে ঝুঁকে পড়েছিলেন তার নিমগ্ন কবিতায়।
গত শতকে কমিউনিজম কবিতাকে আরো বেশি রাজনীতি ঘনিষ্ট করে তোলে।স্নায়ুযুদ্ধ শেষে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনে ফের রাজনীতি সংশ্লিষ্টতা বেড়েছে কবিতার। লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়াজুড়ে প্রতিদিনই অসংখ্য কবিতা রাজনৈতিক কবিতা লেখা হচ্ছে। সংঘাত, দমন ও প্রতিরোধও এ কবিতাগুলোর প্রধান উপজীব্য।
ঘড়ির দোকানে অসংখ্য সময় ঝুলে থাকে দেয়ালে দেয়ালে। প্রতিটি সময়ই সত্যÑ কেবল স্থানভেদে এরা মিথ্যা হয়ে গেছে। ঘড়ির কাঁটা যতোই এদিক-সেদিক করার উদ্যোগ নিক রাষ্ট্রকাঠামো... ভুগোলের এ শাসন উপেক্ষা করে কবিতা যখন মহাকাল শাসনে ব্যস্ত, তখন রাজনীতিকে এ শাসনদণ্ডের অংশীদার বলতে আমি আপাতত কার্পণ্য করছি না।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×