যতদূর জানি সার্ক কার র্যালীর পরিকল্পনা বের হয়েছিল আপনার মাথা থেকে ।
জনাব মনমোহণ,
আপনার কি আমাদের কথা মনে ছিলনা ।
আমরা, যাদের
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে দুই পা ফেলিয়া ,
এবটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু !
মানে আমরা যারা এখনও সার্কের অন্যান্য দেশ গুলো তো বটেই নিজেদের দেশেই বেড়াবার সুযোগ পাইনা ।
মনমোহণ জী,
আপনার পরিকল্পিত কার র্যালী কি তেলা মাথায় তেল দেয়া নয় !
সেলিব্রিটি সহ প্রায় সব অভিযাত্রীরই দেশ গুলো বেড়ানো আছে । তাদের মাঝে কি আমাদের মতো সুযোগ না পাওয়া কজনকে নেয়া যেতনা ।
মি ঃ মনমোহণ,
আশা করি, দয়া করে আমাদের কথা বিবেচনা করে এ ধরনের অভিযাত্রার পরিকলপনা আপনি আবার অতি শিঘ্রী করবেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




