জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে জামায়াত যাত্রা শুরু করেছে। যারা ইসলামের জন্য কাজ করে তাদের সংঘবদ্ধ করে দেশের অর্থসামাজিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দলটি। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনসহ জাতীয় রাজনীতিতেও জামায়াত ভূমিকা পালন করে আসছে।
আজ শুক্রবার কাকরাইলের ডিপোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের জেলা মজলিসে শূরার সদস্যদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নিজামী এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার নামে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের সীমানা সংরক্ষণের সঙ্গে সঙ্গে জনগণের ইসলামি বিশ্বাস, চেতনা ও মূল্যবোধ রক্ষার জন্যও দায়িত্ব পালন করতে হবে......
প্রথম আলো
এই লজ্জা কোথায় রাখি, যারা বলে পাকিস্তান জিন্দাবাদ, যাদের কারণে স্বধীনতা অর্জনে সময় কত কিছু হারাতে হয়েছে। ১৯৭১ সালে যারা এদেশের মানুষ হয়েও হায়েনার মত আচরন করেছ। আজ তারাই নাকি দেশের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার নিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


