জাতি হিসেবে দিনে দিনে আমাদের মধ্যে এক অদ্ভুত মানসিকতা গড়ে উঠছে।
আমরা নিজ নিজ অবস্থান থেকে অন্যকে বিচার করার এক অসাধারন দক্ষতা অর্জন করতে শিখে গেছি। আমাদের এই জাজমেন্টাল মেন্টালিটির কারনে নিজের কর্মকান্ডকে চূড়ান্তভাবে গ্রহনযোগ্য ও অন্যের আচরনকে নিম্নশ্রেণীর ভেবে নিতে বিন্দুমাত্র দ্বিধা করছিনা।
ক্যারিয়ারে সফল মানুষটি তার চেয়ে পিছিয়ে থাকা মানুষটিকে ব্যর্থ বলে ধরে নিচ্ছে। সুযোগ পেলে তারে উপদেশ বা জ্ঞান বিতরন করছে। যে মেয়েটি ক্যারিয়ার গুছাতে গিয়ে সময় মত বিয়ে করতে পারেনি একই বয়সি অন্য একটা মেয়ে তার বিয়ে পরবর্তী এক্টিভিটিস দেখিয়ে সেই মেয়েটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে জীবনে সে আসলে কতটা ব্যর্থ।
গাড়িতে চড়া মানুষ গুলা রিকশাওয়ালাকে ছোট লোক বলে গালি দিচ্ছে।,যার নিজের চরিত্রের ঠিক নেই সে অন্যের চরিত্র নিয়ে কথা বলছে, যার যেটাতে জ্ঞান নেই সে সেটাতে বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে, যার দুর্নীতি কে দূর করার কথা সেই দুর্নীতি করছে, এক ধার্মিক ভিন্ন ধর্মকে গালি দিচ্ছে। এক সার্ভিসের মানুষ অন্য সার্ভিসের মানুষকে ছোট করে দেখছে। আমাদের মধ্যে সর্বময় একটা ডাবল স্ট্যান্ডার্ড বিরাজমান। নিজের ক্ষেত্রে যেটা গ্রহন করে নিতে পারি অন্যের ক্ষেত্রে সেটা পারিনা।
বাংগালী হিসেবে যেটা আমরা সবচেয়ে ভালো পারি, এই যে আমার মত ব্যর্থ মানুষটাও দুই কথা লিখে নিজেকে একটা একজন উচ্চমার্গীয় চিন্তাবিদ হিসেবে প্রকাশ করে ফেলতে।
আমাদের চিন্তায়,কথায় এবং কাজ তিনটাতেই চরম পরিমান ভণ্ডামি মিশ্রিত।
জাতি হিসেবে আমরা ভন্ড ছাড়া কিছু নই।
দিন শেষে আমিও একজন প্রাউড বাংলাদেশি।
সেই ভালো।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৯ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



