somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“শীতলক্ষ্যায় কেন লাশ ভাসে”?? (বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ একটি ১৮+ পোস্ট।) ;);):-*:-*

০৩ রা মে, ২০১৪ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর প্রথম যে মানুষটি পানিতে ডুবে মারা গিয়েছিলো বা মরে পানিতে পড়েছিলো, তার লাশও কিন্তু ভেসে উঠেছিলো। কিন্তু কেন ভেসে উঠেছিলো তা কেউ বলতে পারেনি।

লাশ কেন পানিতে ভাসে তা আবিস্কার করেছেন আমাদের সুপরিচিত বিজ্ঞানী আর্কিমিডিস , আজ থেকে প্রায় বাইশ শত বছরের মত আগে।
আর্কিমিডিসের সময়ে তার রাজ্যের রাজা ছিলো, দ্বিতীয় হিয়েরো। যার কাজ ছিলো খালি ধমকাধমকি করা আর মানুষকে সন্দেহ করা। এই বেটায় একবার সোনা দিয়ে একটা মুকুট বানায়। কিন্তু আগেই কইলাম যে, উনার ছিলো সন্দেহবাতিক মন। তার মনে হলো, যে খাদ দিয়ে স্বর্ণকারেরা আবার তাকে ঠকাচ্ছে না তো! তাই তিনি সোনায় খাদ আছে নাকি এইটা পরীক্ষার করতে চাইলেন। কিন্তু শর্ত আছে, মুকুট গলানো যাবে না। প্রচলিত পদ্ধতি ছিলো এবং এখনো আছে, গলিয়ে সোনার ঘনত্ব নির্ণয় করা। সবাই যখন ব্যর্থ হলো। তখন রাজা বলল, “ডাকাও আর্কিমিডিসকে, দেখি সে কেমন বড় বিজ্ঞানী”।
আর্কিমিডিস তো সারাদিন খালি অংক করে। যেখানে সেখানেই খালি কি সব আকিবুকি করে। এক পয়সা ইনকামের মুরুদহীন আর্কিমিডিসকে যখন রাজদরবারে নেবার জন্য লোক আসল, গর্বে তো গর্বে আর্কিমিডিসের বৌয়ের ব্লাউজে ছিড়ে গেলো। “আহা! জানুটারে খালি সারাদিন বকাই দিছি। কিন্তু কত বড় কামের আমার স্বামী। রাজদরবার থেকে তত্ত্ব আসে-তাকে নেবার জন্য। আর আমি তাকে চিনি নাই”।
নিজেকে ধিক্কার দিতে দিতে আনমনেই তিনি গান ধরে পুকুর পাড়ে হাটা ধরেন-
“যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনাদেনা
খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চিনে না।”

বত্রিশ দাত বের করে, আর্কিমিডিস রাজদরবারে গেলেও রাজার কথা শুনে তার মুখ চুন হয়ে যায়। কয়দিন ধরে তার কোস্টকাঠিন্য চলছিলো। রাজার কথা শুনে মনে হলো, তার পেটে মনে হয় মোচড় দিয়ে উঠল।
রাজদরবার থেকে বাড়ী ফেরার পথে বাংলা সিনেমার মত তার কানে খালি প্রতিধ্বনিতো হচ্ছিলো রাজাদেশ, “যাও। না গলিয়ে সোনার খাদ বের করার উপায় আবিস্কার করে নিয়ে আসো। অন্যথায় তোমার গর্দান যাবে”।
“অন্যথায় তোমার গর্দান যাবে”
“অন্যথায় তোমার গর্দান যাবে”
“অন্যথায় তোমার গর্দান যাবে”
“অন্যথায় তোমার গর্দান যাবে”।
এদিকে তার বউ তার জন্য বাথটাবে পানি রেডি করে রেখেছে। স্বামী এই গরমে কষ্ট করে হেটে আসবে। গোসল করে যাতে ক্লান্তি দূর করতে পারে। ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে রাস্তার দিকে তাকিয়ে আছেন। কখন তার স্বামীর গলা দেখা যায়। অবশেষে তিনি তার আরাধ্য, “স্বামীর গলা” দেখলেন এবং দেখে খুশি হলেন। যাক এইবার মালা নাই গলায়। তাইলে পকেটে কিছু আছে।
স্বামী ঘরে আসতেই তিনি পকেট হাতড়ে দেখেন ফক্কা। কিছু নাই। ভাবলেন, হয়ত অন্য কোথাও লুকিয়ে রেখেছে। তাই সব কাপড়-চোপড় খোলা শুরু করলেন। এমনকি আর্কিমিডিসের অন্তর্বাস পর্যন্ত। আর্কিমিডিস ভাবলেন, “কয়দিন পর তো মরুমই। এখন থেকেই জন্মদিনের ড্রেসে গোসল করে একটু অভ্যাস করি”। দ্বিগম্বর আর্কিমিডিস বাথটাবে নামতেই তিনি দেখলেন বাথটাব থেকে পানি গড়িয়ে পড়ছে। এটা দেখেই লেংটা আর্কিমিডিস “ইউরেকা!” (আমি পাইছি)- বলে রাস্তা দিয়ে দৌড় শুরু করেন।



আসলে কি পেয়েছিলেন তিনি। তিনি নিচের লাইনটা পেয়েছিলেন।

কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হলে সে তার সমআয়তনের পানি অপসারণ করে।



আবার, বস্তুটি যে পানি অপসারন করেছে সেই পানির ওজন যদি বস্তুটির নিজের ওজন থেকে কম হয়-তবেই কেবল বস্তুটি পানিতে ডুবে যাবে।
আবার পানির ওজন যদি বস্তুটির ওজনের সমান বা বেশি হয়, তবে তা ভেসে উঠবে। সমান ওজনের ক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ পানির একটু নিচে থাকবে।



সাধারণত বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হলে বস্তুটি পানিতে ভাসে। উদাহরণস্বরূপ-কাঠ, কর্ক প্রভৃতি পানিতে ভাসে এর কারণ হলো তাদের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। পানির ঘনত্ব থেকে যেসব বস্তুর ঘনত্ব বেশি সেসব বস্তু পানিতে ডুবে যায়।
কিন্তু মানুষের ক্ষেত্রে একই সাথে তিনটি ব্যাপার ঘটে।

১।প্রথমে কিছুক্ষন ভেসে থাকে।
২। তারপর ডুবে যায় এবং
৩। শেষে ভেসে উঠে।


তিনটি ব্যাপার কেন হয়। এবার আমরা তা নিয়ে একটু আলোচনা করি।
জীবিত মানুষের ফুসফুসে পানিতে থাকে, তাই তার ঘনত্বও অনেক কম থাকে। তাই সে কিছুক্ষন ভেসে থাকে। সাতার না জানা মানুষও এই একই কারনে কয়েক সেকেন্ড ভেসে থাকে।

কিন্তু যখন মানুষের ফুসফুসে বা শরীরে পানি ঢুকে কিংবা কোন লাশকে ইট-পাথর বা অন্যকোন ভার দিয়ে পানিতে ফেলে দেয়া হয়, তখন তার ঘনত্ব অনেক বেড়ে যায়।
তখন লাশ কতৃক অপসারিত পানির ওজন লাশের ওজনের চেয়ে কম হয়। তাই লাশটি ডুবে যায়।

পানিতে ডুবে যাওয়া লাশের বেলায় আবার দুটি ঘটনা ঘটে। এটা ব্যাকটেরিয়া দ্বারা পচতে শুরু করে আবার লাশে পানি প্রবেশ করে এটা ফুলতে শুরু করে এবং এর ঘনত্ব কমতে শুরু করে। লাশের পরিবারের ভাগ্য ভালো হলে, ব্যাকটেরিয়াদ্বারা পচে যাওয়ার আগেই তার ঘনত্ব বা আয়তন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন লাশদ্বারা অপসারিত পানির ওজন লাশের নিজের ওজনের চেয়ে বেশি বা সমান হয়। এবং লাশটি ভেসে উঠে।

শীতলক্ষ্যা নদীও এর বাইরে নয়। কাজেই শীতলক্ষ্যাতে লাশ ভেসে উঠবেই। এতে শামীম ওসমান বা অন্য কারো দিকে আজ্ঞুল তুলে লাভ নাই। এটা বিজ্ঞান।



দোষ যদি কারো থেকে থাকে তবে তা, বিএনপির। তারা কেন তিস্তার পানির জন্য লং মার্চ করে। তাদের উচিত ছিল, শীতলক্ষ্যাকেও তিস্তা বানানোর জন্য লং মার্চ করা। তাইলে নদীও থাকত না, লাশও ভাসত না।

নিহতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। আল্লাহ্‌ তাদের ধৈর্য্য ধরার তৌফিক দিন। আর মরহুমদের জান্নাত নসীব করুক।
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×