ক্ষনপ্রভা হেসে কুটি কুটি
অভ্র তখন জুলমত হয়ে পশ্চাতে উঠে ফুটি
রাখাল ছেলেরা গরু লয়ে চলে শমীরন বেগে ছুটি
পরভৃৎ শুধু আওয়াজ তুলে খুঁজে ফিরে তার জুটি
বলাকা সকল সারি বেঁধে চলে গন্তব্যের অভিপ্রায়
সদনে বামা কুজ হয়ে খুঁজে কৃশানুর আহার
অধরে তার অনাবিল হাসি চোখেতে মায়া কাজল
অর্নব খেলিছে ঊর্মির খেলা ভাঙ্গা গড়া
সদা কাল।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


