র্নিজেকে নিভিয়ে ফেলি কেন ?
নিবু নিবু অবস্থান থেকে জেগে উঠি
বায়ুসখা হই, তেতে উঠি
উন্মোচন করি তাপশক্তি -- চাপশক্তি পরাজিত হবে
ভগ্নস্তূপে -- কূপে অনুপ্রভা হয়ে জ্বলি।
হিমঘরে ঠক্ -ঠক্ করে কেন নড়ি?
লোডশেডিং-এর মধ্যে
নিজের ভেতর বিদুৎ সরবরাহ করি,
ধুলিশয্যা থেকে পূনর্যাত্রা হোক কৃষ্ণপক্ষে কৃষ্ণচূড়া উজ্জ্বলতা পাবে।
রুদ্ধশ্বাসগতি নিয়ে উন্মোচিত হই
মেঘদীপ থেকে পুরাকীর্তি প্রাণ পাবে,
মায়াবিদ্যা-ভাবালুতা চূর্ণ করি --
ধানীজমির মাধুর্যে উদ্বোধন-সংগীত শুনে
শিকেয় রক্ষিত প্রাণশক্তি
বুননকারীর স্পর্ধা নিয়ে চঞ্চলতার ভেতর জেগে উঠবে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



