সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলোর ব্লগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয়তায় এগিয়ে সম্ভবত প্রথম আলো আর বিডিনিউজের ব্লগ। বেশ মোটা অঙ্কের পাঠক-দর্শক এই ব্লগগুলিতে যাওয়া আসা করেন। বাংলানিউজের বিষয়টি চোখে পড়েছে। পড়ারই কথা। অতএব, তারাও ব্লগ চালু করবে স্বাভাবিক। সত্যি কথা হলো, বহুদিন মনে হয়েছে বাংলানিউজ ব্লগ চালু করে না কেন। এখন চালু করেছে।
কিন্তু আমার একখান কতা আছে।
ব্লগ আর নিউজ সাইটের পার্থক্যটা কি? নিউজ সাইটে সংবাদ থাকে। নির্ভেজাল সংবাদ। মেদহীন এবং অনুসন্ধানী রিপোর্ট। সাথে কলাম থাকছে আজকাল। আর ব্লগ লেখক-অলেখক-পাঠকদের উন্মুক্ত আড্ডাঘর। সবকিছু সিরিয়াস হবে না, আবার সিরিয়াসনেসের অভাবও থাকবে না। (ব্লগ কি- এই জ্ঞান দিতে গিয়ে পিটানি খেতে রাজি নই বাবা। পাঠক, সবাই জানেন ব্লগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি?)
আমার প্রশ্ন হলো- এই যদি হয় ব্লগ আর নিউজ সাইটের পার্থক্য, তবে বাংলানিউজের ব্লগ চালুর প্রয়োজন ছিল না। এই ওয়েবসাইটে যারা মোটামুটি নিয়মিত খোঁচাখুঁচি করেন, তারা খুব ভাল করেই জানেন, বাংলানিউজের ওয়েবসাইটের ফ্রন্টপেজের সিংহভাগ সবসময় ভর্তি থাকে আবজাব মন্তব্য প্রতিবেদন দিয়ে। ভয়ঙ্কর কুৎসা ছড়ানো রিপোর্ট দিয়ে। স্ক্রিনশট সংগ্রহে নেই বলে নমুনা দেখাতে পারছি না। তবে ওয়েবসাইটে সামান্য নিয়মিত হলেই কাহিনী যে কেউ বুঝতে পারবেন।
একটি উদাহরণ দিই। দিন কয় আগে, বাংলানিউজ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আর তার পুত্রকে নিয়ে একটি কষ্টকল্পিত রিপোর্ট করে। টানা কয়েকদিন দেশের জাতীয় ও রাজনীতির বড় বড় সংবাদের ভিড়েও ওই প্রতিহিংসামূলক রিপোর্টটি প্রধান শিরোনামে শোভা পাচ্ছিল। পুত্রের কাহিনী শেষ করে এখন শুরু হয়েছে জামাইয়ের কাহিনী। সেটারও জায়গা হয়েছে উপরের দিকে।
(দর্শকদের কেউ আমাকে মতিভক্ত ভাবতে পারেন। সে আশঙ্কা নেই। মতিউর রহমানের নীতির সাথে আমার যথেষ্ট অমিল ও দ্বিমত আছে। কিন্তু নোংরা ব্যক্তি আক্রমণ সেইসব যৌক্তিক বিরোধীতার জায়গাটাকে দুর্বল করে দেয় বৈকি।)
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ব্লগের চেয়ে বাংলানিউজের ওয়েবসাইটে ঢুকলেই সংবাদের পাশাপাশি কাদা ছোড়াছুড়ি, নির্মল-অনির্মল বিনোদন, দুই-এক টুকরা সাহিত্যকর্ম, ছবি- সবই দেখা যায়। চারিত্রিক দিক থেকে এত প্রবল ব্লগীয় হওয়ার পরও তাহলে আলাদা ব্লগের কী দরকার ছিল?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।