আজ ভোরে প্রথম আলো পড়তে যেয়ে একটি সংবাদ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। ওষুধের পাশ্বপ্রতিক্রিয়ায় মানুষের কেমন অবস্থা হইতে পারে।
সিপ্রোসিন ওষুধ খেয়ে এক মহিলার মুখ ঝলসে গেছে (এসডি ছুঁড়লে যেমন হয় তেমন)। কি বিভৎস। চিকিৎসকরাও কখনো ধারনা করতে পারেনি যে কোন ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া এতদূর যাইতে পারে।
ঐ মহিলার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সবাই ধারনা করতেছে যে সিপ্রোসিন ওষুধ খাওয়ার ফলে এরূপ পাশ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে।
চিকিৎসকরা আরও নিশ্চিত হওয়ার জন্য আরও বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। সুন্দর মহিলা রুমানা রহমানের এখন কি অবস্থা।
কথা সেটা না। বাংলাদেশে আমাদের যে সমস্ত ওষুধ কোম্পানি ওষুধ তৈরী করে থাকে তাদের ওষুধ কতটা নিরাপদ। তাদের মান কেমন? যদি ততটা ভাল না হয় হবে ভাল করার জন্য কি করা যেতে পারে? ফার্মেসীতে যেসকল ওষুধ বিক্রি করা হয় সেসকল ওষুধ মেয়াদোর্ত্তর্ণ নাকি মেয়াদ আছে? এগুলো কে দেখবে?
এ দেশের ওষুধ ও চিকিৎসাক্ষেত্র ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা ও নিয়ন্ত্রন কতটুকু? ওষুধ ব্যবস্থাপনায় কি সরকারের কোন নির্দিষ্ট নীতিমালা রয়েছে? না থাকলে ব্যবস্থা কবে নাগাদ হবে।
তা না হলে আমাদের এক প্রকার অসাধু ব্যবসায়ী এসকল ব্যবস্থার দূর্বলতার সুযোগ নিয়ে রুমানা রহমানের মতো হাজারো রুগীর এরুপ অবস্থা হতে পারে। এমন যদি হয় তবে তার দায় দায়িত্ব কে নেবে? সরকার নাকি ওষুধ কোম্পানী নাকি দু' পক্ষই একত্রে?
আমি একবার একটা ভারতীয় বাংলা ছায়াছবিতে দেখেছিলাম। ভারতের এক বিরাট ওষুধ কোম্পানীর মালিক নদী ও খালের পানিতে এক প্রকার ভাইরাস জনিত জীবানু ছেড়ে দিয়েছিল। যার জন্য হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। আর ঐ রোগের হাত থেকে বাঁচতে হলে ঐ ব্যক্তির মালিকানাধীন ওষুধ কোম্পানীর ওষুধ কিনতে হবে। কারন জীবানুটা তাদেরই সৃষ্টি এবং তারাই একমাত্র কোম্পানী এই পৃথিবীতে যারাই পারে ঐ ভাইরাস জীবানু নিরাময়ের জন্য ওষুধ সরবরাহ করতে। (ছায়াছবিতে অবশ্য এটি করা হয় সরকারের ব্লাকমেইলের জন্য) অবশেষে দেশের সবাই ঐ কোম্পানীর তৈরীকৃত ওষুধ ক্রয় করা শুরু করে। আর তার ফলে ঐ কোম্পানী রাতারাতি কোটি-কোটি টাকা লাভ করে।
ছবিটির এই অংশ টুকু দেখে আমি খুব্ই অবাক হয়েছিলাম। বিবেক সেখানে মুখ নিচু করে থাকে যেখানে মানুষের জীবনের বিনিময়ে কোন কোম্পানী তার মার্কেটিং প্লান দাঁড় করাতে চায়। অদ্ভূদ।
আশা করি বাস্তবে এমনটি হবেনা।
ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া নিয়ে অনেক সংবাদ পড়ি মাঝে মাঝে। আজ মন চাইল তাই লিখলাম। সবকিছু বিচার করে দেখলাম সঠিক ওষুধ ও চিকিৎসা ব্যবস্থাপনা নীতি পারে একটি দেশের মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে।
ভালো থাকবেন সবাই।
Ciprocin ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া!! ওষুধ উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট ও সচল নীতিমালা জরুরি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।