আজ সন্ধ্যায় আমি আর আমার কিছু বন্ধুরা মিলে একটা তর্কে মেতে উঠি। তর্কটার বিষয় ছিল "সেনাবাহিনী কি নৈতিকতা তৈরী করে নাকি সংরক্ষন করে নাকি উন্নত করে"। তার আগে বলে রাখি আমার যে সমস্ত বন্ধু "সেনাবাহিনী নৈতিকতা তৈরী করে"-এর পক্ষে ছিল তারা এইবার সেনাবাহিনীতে যোগদানের জন্য ফাইনাল পরীক্ষায় অংশগ্রহন করবে। তারা দু'জন্ই প্রথমবার রিজেক্টেড। কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
প্রধান কথায় আসা যাক, সেনাবাহিনীর আসলে দায়িত্ব কি? তাদের দায়িত্ব কি মানুষের নৈতিকতা তৈরী করা নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তারা বলতে চায় সেনাবাহিনী হচ্ছে সর্বোত্তম পেশা যেখানে সর্বশ্রেষ্ট ব্যক্তিত্ব ও সর্বোত্তম মানসিকতা ও নৈতিকতা তৈরী হয়। আমি আসলে তাৎক্ষনিক ভাবে তাদের কথার ঘোর বিরোধিতা করি।
আমি বলতে চাই শুধুই সেনাবাহিনী কেন সর্বোত্তম নৈতিকতা তেরী করে, আমরা সাধারণ জনগনের মধ্যে কি কেউ সর্বোত্তম নৈতিকতার অধিকারী হতে পারিনা? সেনাবাহিনী-ই কি কেবল সর্বোত্তম নৈতিকতা লালন করে।
আসলে সেনাবাহিনীর নৈতিকতা আমি এখানে বিচার করতে চাইনা।
আমি শুধু বলবো তারা যখন কোনও যুদ্ধে লিপ্ত হয় এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তার বদলে তাদেরকে হত্যা করে তখন সেনাবাহিনীর নৈতিকতা কোথায় থাকে? কিংবা তখন কোন মাপদন্ডে তাদের নৈতিকতা বিচার করা হয়।
আমি তাদের কথার ঘোর বিরোধিতা করে বলি, সেনাবাহিনীর দায়িত্ব নৈতিকতা তৈরী করানা, সার্বভৌমত্ব রক্ষা করা।
সেনাবাহিনীর বিরুদ্ধে বা স্বপক্ষে আমি কিছু বলছি না। আমি শুধুমাত্র সেনাবাহিনীর কার্যক্রম বা কাজ কি সেটাই জানতে চাই। কিন্তু এটা আমি বিশ্বাস করিনা যে, সেনাবাহিনীই একমাত্র ভালো মানুষের পেশা, সাধারণ মানুষ বা জনগণ ভালো পেশায় থাকতে পারেনা। নৈতিকতা ভালো শুধু সেনাবাহিনীর-ই না। মানুষ ইচ্ছা করলেই যেকোন অবস্থায় যে কোন পেশায় বা সামাজিক অবস্থানে থেকেই তার নৈতিকতার উন্নতি, সংরক্ষন বা তৈরী করতে পারে,,, শুধু সেনাবাহিনীই যে পারে সেটা না। কারণ সেনাবাহিনীরাও একসময় সিভিলিয়ান ছিল।
যে নৈতিকতা নিয়ে কোন ব্যক্তি সেনাবাহিনীতে যোগ দেয়, তার সেই নৈতিকতার নিয়ন্ত্রক একমাত্র সেই-ই, সেনাবাহিনী নয়। সেনাবাহিনী কেবল তার জীবনে সু-শৃঙ্খলতা তৈরী করিয়ে দিতে পারে।
সর্বশেষ কথা হচ্ছে সেনাবাহিনীতে যোগদান না করে সাধারণ মানুষের সাথে থেকেও নৈতিকতার পরিবর্তন, পরিবর্ধন ও উন্নয়ন সাধন করা যায়।
সাধারণ জনগন নয়, শুধু সেনাবাহিনীই কি উন্নত নৈতিকতার কারিগর???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।