somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

মধ্যবিত্ত জীবনের অঙ্ক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকাল কেউ আমাকে দেখলে বিশ্বাসই করবেনা
আমি মেট্রিকে অঙ্কে নিরানব্বই পেয়েছিলাম।
যেকোনো আড্ডায় তখন সবাইকে বলে বেড়াতাম
-“অঙ্কে একশই পেতাম,
শুধু হাতের লেখা খারাপ বলে জ্যামিতিতে হয়তো এক নম্বর কম পেয়েছি”।

অথচ কী আশ্চর্য!
সেই আমিই কিনা জীবনের অঙ্কে
দুই যোগ দুই সমান তিন লিখে ফেলি হররোজ।

কোনোমতেই জীবনের হিসাব মিলাতে পারছিনা আজকাল!
এখন যদি আবার অঙ্ক পরীক্ষা দেই
নির্ঘাত শূন্য ধরিয়ে দিবে পরীক্ষক,
প্রতিদিন শুধু কমে যায় আমার জীবনের যোগফল।

প্রতিদিন দুই যোগ দুই সমান তিন লিখি,
আর একটা করে শখ বাদ দেই।
যেমন ধরুন-
সকালে চায়ের সাথে দুধ বাদ,
কাজের মানুষ বাদ,
নাস্তায় তিনটার বদলে দুইটা রুটি- এই সব।

অফিস কাছেই
তাই ঘর থেকে একটু আগে বেড়িয়ে পড়ি;
মাত্র একঘন্টার মতো লাগে হেঁটে যেতে,
শরীরটাও ভালো থাকে আর কিছু টাকাও বেঁচে যায়।

হাই প্রেসারের ওষুধ বাদ-
পত্রিকায় পড়েছি প্রেসারের ওষুধ প্রতিদিন না খেলেও এমন কিছুই হয়না।

দুপুর রাতে এখন এক তরকারিতেই চলে যায় আমাদের।
ছোট মেয়েটা অযথাই প্রতিবেলা মুরগির মাংসের জন্য আবদার করে,
আমার বুক ছিঁড়ে যায় তীব্র অসহায়ত্বে-
কেন দুই যোগ দুই সমান চার হয়না আজকাল আমার জীবনের যোগফলে?

পরিবার নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু একেবারেই বাদ আপাতত,
যেদিন দুই যোগ দুই সমান চার হবে সেদিন চিন্তা করা যাবে ঘোরাঘুরির কথা।

জলের বিল বেড়ে যাওয়ায় গোসলেও আগের চেয়ে ‌অর্ধেক জল খরচ করি,
ফ্যান লাইট বন্ধ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি বিদুৎ বিল কমাতে।
হাতপাখাতে ইদানিং শরীর ভালোই ঠান্ডা হয়, আবার হাতের ব্যায়ামও হয়।

কমতে কমতে প্রায় ‌অনেক কিছুই কমে গেছে জীবন থেকে-
এই ধরুন প্রতিদিনের প্রয়োজনীয় আনন্দ, কার্বোহাইড্রেট, সুখ, প্রোটিন, ভিটামিন, মানসম্মান, মিনারেলস,
আর বেঁচে থাকার অহং সবটুকু।

এখন সময় পেলেই সারাদিন শুধু বারবার জীবনের খরচের অঙ্ক করি,
দুই যোগ দুই সমান তিনই হয় প্রতিবার,
কম হয়-হিসাব মিলেনা!

আবার জীবনের জন্য মায়ার হিসাব করলেই বেড়ে যায় মায়া-
দুই যোগ দুই সমান পাঁচ হয়ে যায়!
বেড়ে যায় মায়া- হিসাব মিলেনা!
কোনভাবেই মিলাতে পারিনা জীবনের বেঁচে থাকার অঙ্ক।

পাঠকগণ, বিশ্বাস করুন
জীবনের অঙ্কে ভুল হতে পারে আমার,
কিন্তু আমি মেট্রিকে অঙ্কে নিরানব্বই পেয়েছিলাম,
প্রমাণস্বরূপ আমার মেট্রিক পরীক্ষার মার্কশীট এখানে সংযুক্ত করা হলো।
————————
র শি দ হা রু ন
০৩/০৯/২০২২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×