somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

কষ্টে আছে ঢাকা শহর

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আইজুদ্দিন,
আপনি কোথায়?
ঢাকা শহরে এমাথা থেকে ও মাথা
আমি হন্য হয়ে আপনাকে খুঁজছি;
ঘরে বাইরে শরীর মনে সব জায়গায় অদৃশ্য ঝরো হাওয়ার সাথে
বিপন্ন বৃষ্টির জলে ডুব যাচ্ছে আমার সব সুখ,
আর আমি ডুবে যাচ্ছি এই ঢাকা শহরের বিষণ্ন মায়ার জালে।

আইজুদ্দিন,
আমিও আজকাল আপনার মতো কষ্টে আছি।
এক জীবনের ‌অর্ধেক কমে যাচ্ছে রাস্তার জ্যামে প্রতিদিন,
আর বাকি অর্ধেক ভরে যাচ্ছে বোধহীন হাহাকারে।

ঢাকা শহর ভরে যাচ্ছে
মেট্রোতে, উড়াল সড়কে, উন্নয়নে,ফেস্টুনে,পোস্টারে,
মিছিলে, মিথ্যা বিপ্লবের স্লোগানে,
জোট-মহাজোটের নাটকের স্ক্রীপ্টে,
বাঁচার জন্য হাঁসফাঁস করা মানুষে,
প্রতারণা আর প্রতিশোধের খবরে-
শুধু ভালোবাসা নে‌ই কোথাও।

কমে যাচ্ছে
আকাশের চাঁদ,
শরীরে পড়া বৃষ্টির ফোঁটা,
বুকের ইঞ্জিন সচল রাখার অক্সিজেন,
আর কমে যাচ্ছে মানুষের দাম,
তবুও ভালোবাসা নেই কোথাও।

আইজুদ্দিন,
তাইতো আপনাকেই খুঁজছি
আপনি এখন কেমন আছেন?
আপনার কষ্ট কি কমেছে?
আপনি কি আজকাল খুব সুখে আছেন?
যদি সুখে থাকেন তাহলে জানতে চাই,
কষ্ট আপনাকে কোন মন্ত্রের জোরে ছেড়েছে?
আমাকে কি সেই মন্ত্রটা শিখিয়ে দিবেন?
আর যদি এখনো কষ্টেই থাকেন
তাহলেও আপনাকে আমার দরকার।

আইজুদ্দিন,
আমি আপনার মতো একজন কষ্টের সহচর খুঁজছি,
সারারাত ঢাকা শহরের রাজপথের সব দেয়াল আমরা দখলে নিবো।
তারপর দেয়ালে দেয়ালে কষ্টের স্লোগানে রাতের ঢাকা শহরকেও কাঁদিয়ে ছাড়বো,
নতুন করে লিখবো-

“কষ্টে আছে আইজুদ্দিন”
“কষ্টে আছে রশিদ হারুন”
“কষ্টে আছে ঢাকা শহর।"
———————————
র শি দ হা রু ন
০৮/০৯/২০২২
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×