somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কচ্ছপ শিকারী এবং ডিজিটাল বাংলাদেশ

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে যখন পানি কমে যায় তখন দূর-দূরান্ত থেকে মানুষ আসে গ্রামের খাল বিল থেকে কচ্ছপ নেওয়ার জন্য। একটা কাঠির মাথায় ধারালো এবং চিকন একটা লোহার টুকরা থাকে আর তা দিয়েই কচুরিপানার মধ্য থেকে কচ্ছপ বের করার চেষ্টা করে। আগে খুব বেশী দেখা যেত কচ্ছপ শিকারি। কিন্তু অন্য পেশায় টাকা বেশী হওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন এই পেশা।

কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন অনেকদিন পর তাদের দেখেছিলাম। এখনো খুব মনে আছে তাদের পিছন পিছন ঘুরার কথা। তারা কচ্ছপ শিকারে বের হতো আর আমরা ছোট ছেলেরা ঘুরতাম পেছন পেছন। ভাবটা এরকম যে, কচ্ছপের চেয়ে তারা আমাদেরকেই বেশী শিকার করে ফেলেছে।

গ্রামের দোকানে বসেছিলাম। তারাও এসে বসল চা খাওয়ার জন্য। সুঠাম দেহের অধিকারী এসব মানুষ যে সহজ সরল হয় তা আগেই জানতাম। তারপরও তারা কীরকম সহজ সরল তা দেখে আবারো অবাক হলাম। কথায় জানলাম সীমান্তবর্তী এলাকা থেকে এসেছেন তারা। খুব ভোরে বের হয়েছেন,আজকে সন্ধায় আবার ফিরে যাবেন। বেশ অবাক হলাম যখন শুনলাম এই মোটরগাড়ির যুগেও তারা হেটে এসেছেন এবং হেটেই চলে যাবেন। ভাবতেই অবাক লাগে কারন যেই দেশের বাসিন্দা তারা সেই দেশের প্রধানমন্ত্রী সাথে ১৫ টা মোটরগাড়ি নিয়ে ধোয়া উড়িয়ে চলেন। তাদের পেশায় লাভ লোকসান নিয়ে যখন কথা হচ্ছিল তখন তাদেরকে একজন জিজ্ঞেশ করল, তাদের মধ্য থেকে কেউ বিদেশে থাকে কিনা। জানালো যে থাকে না। তারা বেশ অবাক হলেন যখন শুনলেন যে আমাদের এখান থেকে অনেকেই বিদেশ গিয়েছেন। আরো নড়েচড়ে বসলেন যখন শুনলেন বিদেশে যাওয়া লোকেরা মাসে ৫০ হাজার টাকা আয় করেন। এই কথা শুনে একটু এগিয়ে এসে জিজ্ঞেশ করলেন যে, বিদেশের টাকা আর বানলাদেশের টাকা এক কিনা। শুনে এবার আমি বেশ নড়েচড়ে বসলাম।এরকম মানুষ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে থাকতে পারে তা আমি বিশ্বাস করতাম না। তারপর তারা যেই প্রশ্নটা করেছিল সেটা শুনে আমার একটা কথা শুধু মাথায় এসেছিল, আর সেটা হলো “বাংলাদেশ ডিজিটাল হচ্ছে কিনা জানি না তবু যদি হয়ে থাকে তবে সেটা শুধুমাত্র অবস্থাসম্পন্ন মানুষদের কাছেই হচ্ছে বা হয়েছে”
তারা জিজ্ঞেশ করেছিলো, “বিদেশ কি বাস দিয়ে যায় নাকি?”

তাদের প্রশ্ন শুনে অনেকেই হাসাহাসি করছিল। কিন্তু আমার খারাপ লাগছিলো এটা ভেবে যে, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে। তাদেরকে অন্ধকারে ফেলে কি আমরা ডিজিটাল হতে পারব?

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×