somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মুড' বিড়ম্বনা!!

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্সাওয়ালাঃ কোন মুডে যাইতে চান মামা?? ঠান্ডা না ক্ষেপা??ঠান্ডায় গেলে চল্লিশ টাকা আর ক্ষেপায় গেলে ত্রিশ টাকা!!
আমিঃ কোন মুডে গেলে ভালো হবে মামা??
রিক্সাওয়ালাঃ রাস্তার হাল বেশী খারাপ মামা…ঠান্ডা মুডে গেলে আস্তে আস্তে গান শুনতে শুনতে যামু…মনে হইব হাইওয়েতে প্রাইভেট কারে কইরা যাইতেছেন!!
আমিঃ আর ক্ষেপা মুড??
রিক্সাওয়ালাঃ মামা রাস্তা খুবই খারাপ…ক্ষেপা মুডে গেলে উল্টাইয়া পইরাও যাইতে পারেন!!
আমিঃ (সাহসী ভাব দেখিয়ে) তোমার ক্ষেপা মুড দিয়েই যাব… চলো!!

(যাই হউক…রিক্সা ক্ষেপা মুডেই চলতে শুরু করল…কিন্তু কিছুক্ষন পর টের পেলাম আমি একবার রিক্সার সিট থেকে উপরে উঠছি আর নামছি…এমনিতে রাস্তা ভাঙ্গা…তার উপর উনি যে গতিতে রিক্সা চালাচ্ছেন তাতে মনে হচ্ছে আমি রিক্সা থেকে শুধু রাস্তায়ই পরব নাহ…সোজা খালে গিয়ে পরব!! কিছুক্ষন চলার পর নিরুপায় হয়ে রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বললাম)

আমিঃ আচ্ছা মামা, মুড পাল্টানো যাবে??
রিক্সাওয়ালাঃ (দাত কেলিয়ে) হ মামা!! একশ বার পারবেন!!
আমিঃ তাইলে মামা ঠান্ডা মুডেই চলো!!
রিক্সাওয়ালাঃ আইচ্ছা মামা!!
আমিঃ গান ছাড়!
রিক্সাওয়ালাঃ ছাড়তাছি মামা!

(ঠান্ডা মুডে রিক্সা চলছে এবার…যদিও গতি খুবই কম তারপরও ভালো লাগছে…রিক্সায় একটা গান বাজছে…যদিও এধরনের গান আমি শুনি না তবুও এই নির্জন রাতে খারাপ লাগছে নাহ…একটা সাইকেল পাশ কেটে যাচ্ছে…সাইকেলের দুটো চাকাতেই ছোটো ছোটো আলো…সাইকেলটা রিক্সাটাকে পেরিয়ে গেছে…তবুও আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে আছি…আচ্ছা সাইকেলওয়ালা কি জানে যে, সে এক অচেনা ছেলেকে অবাক করে দিয়েছে?? সাইকেলটা বেশ দূরে চলে গেছে…মনে হচ্ছে একটা আলো ছুটে যাচ্ছে.…হারিয়ে যাচ্ছে অন্ধকারে!!)

===================
ভালো কথা…এটা যে অটোরিক্সা তা টের পেয়েছি এটা থেকে নামার পর…আর হ্যা,বাসায় আসার পর রিক্সায় বাজা একটা গানের একটা লাইন মনে পড়ছে,

"সখী গো,তুমি আমায় বাইন্দা রাইখো বাতাস দিয়া"
:D :P
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×