somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহিলা সিট!

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শেষ সময়টাতে...যখন ৩০ মিনিটকে তিন ঘন্টা মনে হয় তখন এক তরুনী তার দুই বান্ধবীকে নিয়ে বাসের মহিলা সিটে বসা এক বৃদ্ধের সাথে কথা বলছে...

-আংকেল!!
: জ্বী মা!
-আংকেল, আসলে এটা তো মহিলা সিট।
: তা তো অবশ্যই...আসলে ...
( কথা শেষ করতে না দিয়েই)
: না আসলে আংকেল এটা তো মহিলা সিট, এখানে শুধু মহিলারাই বসে...বাকি সিটগুলো পুরুষদের জন্য মানে আপনাদের জন্য!

কথাটা বলেই তরুনী তার বান্ধবীদের নিয়ে হেসে উঠলো...বৃদ্ধ লোকটা লজ্জা পেয়ে সিট ছেড়ে উঠে দাড়ালো...

একটা বৃদ্ধ লোক, যে কিনা তার স্বাভাবিক সামর্থ্য সেই কবেই হারিয়ে ফেলেছে...লজ্জা পেয়ে উঠে দাড়াল...

আর একটা তরুনী, যার জীবন সবে শুরু হলো সে আরাম করে হেলান দিয়ে সিটে বসল...

সিটি কলেজের সামনে এসে মিডওয়ে বাসটা যখন স্পিডব্রেকারের সামনে এসে কষে ব্রেক ধরল তখন জড়তার কারনে আমার মতো দাঁড়িয়ে থাকা অল্পবয়স্ক ছেলেপেলেগুলো একজন আরেকজনের সাথে ধাক্কা খেয়ে কোনোমতে নিজেদেরকে সামলে নিল, কিন্তু নিস্তেজ বৃদ্ধ লোকটা দিনের শেষে তার ক্লান্ত দেহটাকে সামলে নিতে পারলো নাহ...সামনের দিকে একদম হুমড়ি খেয়ে পড়লো...ব্যাথা পেয়েছে নিশ্চয়ই তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো...পেছনের লোকটা উনাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেও হাসিমুখে কারোর সাহায্য ছাড়াই উঠে দাড়ালো...

তারপর বাস তার নিজের গতিতে চললো...আর আমি এলিফ্যান্ট রোড নেমে গেলাম...নেমে যাওয়ার আগ পর্যন্ত লোকটাকে দাঁড়িয়ে থাকতেই দেখলাম...আর সেই তরুনীটাকেও তার সম্পদ "মহিলা সিটে" বসে থাকতে দেখলাম...

কিছু কিছু ব্যাপার দেখলে মাঝে মাঝে অবাক হতেই হয়...হতে পারে সেটা মহিলা সিট, হতে পারে সিটগুলো শুধুমাত্র মহিলাদের জন্যই...কিন্তু শারীরিক ভাবে দুর্বল একটা বৃদ্ধ যখন মহিলা সিটে বসে তখন সেটা একটু কনসিডার করাটাই সম্ভবত অধিক যুক্তিযুক্ত...আমি জানি, মেয়েরা পুরুষদের চাইতে দূর্বল...তবে ঠিক সেই বৃদ্ধ লোকটার মতো দূর্বল নয় নিশ্চয়ই!!

সত্যি বলতে কি, আমাদের দেশের অনেক মেয়েরই মন-মানসিকতার খুব বেশি উন্নতি হয় নি...এদের সবটুকু উন্নতি হয়েছে মেকআপ সেক্টরে...শুধু উন্নতিই হয়নি, রিতীমতো বিপ্লব ঘটে গেছে... কালো মুখ কীভাবে সাদা বানাতে হয়, কীভাবে কালো চুলকে লাল করতে তা বেশ ভালই শিখেছে কিন্তু এখনো কমসেন্স আয়ত্ত করতে পারে নি!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×