somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম এবং সবজান্তা নাশপাতিরা!

০৯ ই মে, ২০১৫ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সুবহানাল্লাহ! কাবা শরীফের ছবি। ৫০ হাজার লাইক চাই!"

কিংবা

"আপনি যদি আল্লাহকে ভালবাসেন তবে স্ট্যাটাসটিতে লাইক দিন।"

এমনই কিছু পোস্ট দেখা যায় ফেসবুকে...ভাবটা এমন যেন, কাবা শরীফের ছবি দেওয়া মানেই লাইক দিতে বাধ্য হয়ে গেলাম আমি! কিংবা লাইক না দিলে আল্লাহকে ভালবাসা হবে না!

আমাদের ধর্মটাকে নিজেরা নিজেদের মতো ব্যবহার করছি...রাজনীতি থেকে শুরু করে ফেসবুক...অলমোস্ট সব জায়গায়...কারন ধর্মের দোহাই দিলেই যে ভোট একটু বেশি পাওয়া যায়, কাবা শরীফের একটা ছবি দিয়ে ধর্মবিশ্বাসের দোহাই দিলেই তবে যে সবচেয়ে বেশী লাইক পাওয়া যায়!

আমরা কিছুটা হুজুগে...আসলে আমরা বিরাট হুজুগে কিনা!! যৌনতা আর ধর্মবিশ্বাসের বেলায় আমরা সাংঘাতিক আবেগী! রাতের বেলায় আবেগের বাধ ভেঙ্গে যায়, মেয়েদের কামনা করি বিছানায় আর দিনের বেলায় সবার সামনে গলা উচিয়ে বলি যেসব মেয়েরা হিজাব পড়ে না তারা বেশ্যা...সেই সাথে ধর্মের জন্যে জীবন দিয়ে দিব বলে পণ করি...অথচ এই "সো কলড" বেশ্যারাই আমাদের স্বপ্নে ঘুরঘুর করে...ধর্মের বেড়াজাল ভেঙ্গে আমরাই "এইচআইভি" পজেটিভ রোগীর তালিকায় সবার আগে নাম লেখাই!

স্বভাব যাদের এমন তাদের ক্ষেত্রেই তো ধর্মকে ব্যবহার করতে হয়, তাই না?? তাদের কাছে আবেগী আর কাঁদো কাঁদো হয়ে ধার্মিক ভাব আর ধর্মের দোহাই দিয়ে ভোট চাইলে তবেই তো ভোট পাওয়া যাবে...পেইজে বহুগুন বেশী লাইক পাওয়া যাবে!

ব্যক্তিজীবনেও ধর্ম কে যে যার মতো ব্যবহার করে...যে যা বুঝে তা অন্যের উপর চাপিয়ে দেয়...নিজেকে শতভাগ সঠিক মনে করে অন্যকে গালাগাল করে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে...নিজেকে সবজান্তা নাশপাতি হিসেবে হাজির করতে চায়! নাশপাতি দেখতে সুন্দর কিন্তু স্বাদের ক্ষেত্রে খুব বেশি একটা সুবিধের না! এরাও এমন...এদের দেখতে যেমন মনে হয় তার উল্টো কাজটাই তারা করে! এসব সবজান্তা নাশপাতিই একটা বিরাট মাত্রার পার্থ্যকের দেয়াল তৈরী করছে নিজেদের মধ্যে...নিজেরাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছে...নিজেদের পক্ষে সবাই দারুন দারুন সব লজিক দিচ্ছে...এক কথায় ধর্মটা আরো কমপ্লেক্স লেভেলে পৌছে যাচ্ছে...অথচ এমনটা হওয়ার কথা ছিলই নাহ! অথচ বিষয়টা কখনো এমন লেভেলে ছিল না যে, ধর্মকে পুজি করে কেউ সবজান্তা নাশপাতি হিসেবে নিজেকে জাহির করতে যেয়ে ধর্মটাকে কমপ্লেক্স লেভেলে নিয়ে যাবে!!
/:)

ধর্ম শো অফ করার কিছু না...ধর্ম আবার লুকিয়ে রাখার কিছুও না...আমি মুসলিম, আমি প্রাউড ফিল করি এর জন্যে। কিন্তু এর মানে এই নয় যে, ধর্ম কে পুজি করে ব্যবসা আমার করতেই হবে কিংবা সবজান্তা নাশপাতি আমাকে হতেই হবে!! কারন ধর্ম তো মনে ধারন করার বিষয়!

আমি এখন পর্যন্ত বহু মানুষ দেখেছি যারা কিনা ইসলাম কে একেকভাবে রিপ্রেজেন্ট করে...এসব মানুষ কখনো তার বিপরীত মতাদর্শের মানুষদের দেখতেই পারে না!! আজকে দুজন মানুষ তো আমার দু পাশে বসে কান ঝালাপালা করে ফেলল!! তাদের দুজনের কথার মধ্যে প্রত্যেকেরই লজিক আছে। কিন্তু একজন আরেকজনকে দাবী করছে ভন্ড!!
X((X((

রেজাল্ট হিসেবে আমার মতো পিচ্চির কাছে ধর্ম ব্যাপারটাকে খুব কমপ্লেক্স মনে হল! ভবিষ্যতে দেখা যাবে যে, আমরা নিজেদের মধ্যেই মারামারি করব, একজন আরেকজনকে মেরে জখম করব...তুচ্ছ থেকে তুচ্ছ সব ঘটনাকে কেন্দ্র করে নিজেদেরকেই শত্রু ভাবতে শুরু করব...সবজান্তা নাশপাতিগিরি দেখাতে গিয়ে ধর্মকে বিতর্কিত করে ফেলব...আর তার ফায়দা লুটবে অন্যেরা!
:|:|:|
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×