somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কোনো ল'ইয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয় --অ্যাটর্নি জেনারেল

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গোলাম মহিউদ্দিন নসু, নোয়াখালী প্রতিনিধিঃ

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়রাম্যান মো.আসাদুজ্জামান বলেছেন-লইয়ারদের বিরুদ্ধে কনটেম্পট হয় জাজদের বিরুদ্ধে কেনো হয় না ! বর্তমান মাননীয় প্রধান বিচারপতিকে, আমি বলেছিলাম মাননীয় প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দেবেন, আমার কোনো লইয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা আইনজীবী সমিতির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আমির হোসাইন বুলবুল সভার সঞ্চালনা করেন।
সভার আগে নেতৃবৃন্দসহ সকল আইনজীবী গন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আসাদুজ্জামান বক্তৃতায় আরো বলেন, প্রধান বিচারপতিকে বলেছিলাম, প্রায় ৮০ হাজার ল'ইয়ার আপনার আদালতের কর্মকর্তা। কোন প্রিজাইডিং বা জাজ,যেন কোনো লইয়ারের সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে এটা আপনি খেয়াল রাখবেন। সঙ্গে সঙ্গে এ বলেছিলাম, মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।

আপনার বা কোনো জজের বিচার প্রক্রিয়ায় এমন কোনো ধারণা যদি তৈরি হয়—আদালতে গেলে ন্যায়বিচার পাওয়া যাবে না, আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়। কোনো বিচারকের এই ধরনের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। তাহলে ওই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

কয়েকজন বিচারকের নাম উল্লেখ করে তিনি আরো বলেন, এ দেশের কুলাঙ্গার বিচারপতি খাইরুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মানিক- মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে যে অনাস্থা পরিবেশ সৃষ্টি করেছিল, তাদের থেকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হওয়া শুরু হোক। সে কারণে আমি আশ্বস্ত করতে চাই আমরা যারা কাজ করছি তারা দুর্নীতির বিরুদ্ধে থেকে আইনজীবীদের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবো এটা আমাদের প্রত্যয়।

নোয়াখালী জেলা সম্পর্কে আলোচনা কালে অ্যাটর্নি জেনারেল বলেন, নোয়াখালী বাংলাদেশের সব থেকে সম্পদশালী জেলা। অর্থনৈতিকভাবে, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুতেই নোয়াখালী এগিয়ে রয়েছে।এই নোয়াখালীর মধ্যে ছিলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালাম’সহ আরও অনেকে।

এই নোয়াখালীর একজন কৃতি সন্তান ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। অনেকের মত পার্থক্য থাকতে পারে, পছন্দ অপছন্দ থাকতে পারেন। বিচার ব্যবস্থায় কিভাবে আইনি প্রক্রিয়ায় লড়তে হয় তা ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শিখেছি। এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ,এম,মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ)সহসাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার প্রমুখ।

এ সময় আইনজীবী, রাজনীতিবিদ’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×