মিলাদুন্নবী নামক কিছু রাসুল সঃ সাহাবিদের কেউ কি পালন করেছেন?কিংবা চার খলিফার কেউ? যদি না করে থাকে এটার উৎপত্তি কিভাবে হইল?কাল পাকিস্তান ইয়া বড় এক পীর আসবে। চট্টগ্রামে ওনাকে ঘিরে উম্মাদনার শেষ নেই। তার ভক্তরা এমন কোন ছাগলামি নেই করেনা। তিনি দেশে কেন আসেন, এসে কিই বা করেন?কেউ জানেনা। তিনি নাকি আওলাদে রাসুল সঃ বা রাসুল সঃ এর বংশধর। যার কারণে তার দোয়া সরাসরি কবুল হয়। আল্লাহর সাথে নাকি তার ডাইরেক্ট যোগাযোগ। কেয়ামতের মাঠে নাকি এসব পীর জাহাজ নিয়ে আসবেন তাদের ভক্তদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার জানা মতে কেয়ামতের ময়দান হবে তামার। এরা জাহাজটা চালাবেন কিভাবে? মিলাদুন্নবী উপলক্ষে রাস্তায় মিছিল বের করার দলীল কী?
কোরানে দুই ঈদের কথা বলা আছে। আরেকটা ঈদ কোথা থেকে এলো। এই ঈদ সংক্রান্ত কোরানের আয়াত বা সহীহ হাদীস কি?ঈদ মানে খুশি। রাসুল সঃ এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যা মুসলিম দের জন্য শোকের। তাহলে এটা ঈদ হয় কিভাবে।ইসলামে যেগুলো নেই সেগুলো বেদাত। বাংলাদেশে সবচেয়ে বেশি বেদাত পন্থি চট্টগ্রামে।
আমরা চায় যা কিছুর ভিত্তি নেই তা ইসলামের নামে চালিয়ে দেয়া না হোক। রাসুল সঃ যা করেন নি বা করতে বলেন নি তা বেদাত।বেদাত একটা ভয়াবহ পাপ। মিলাদুন্নবী উপলক্ষে এক শ্রেণীর হুজুর কোটি কোটি টাকা রোজগার করে যা রীতিমতো ব্যবসা।এগুলো কি ঠিক?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




