somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

বাঁকা ঠোঁটের হাসিতে, হরিণী চোখের ইশারায়,সারা অঙ্গে ঢেউ তুলিয়া, থমক থমক কোমর দোলায়।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে একজন মানুষও নেই যে সুন্দর পছন্দ করেনা। স্বয়ং সৃষ্টিকর্তা এই পৃথিবীকে অপরূপ সুন্দর রূপে সাজিয়েছেন। আমরা সবাই সুন্দরের পূজারী। নিজেকে প্রেজেন্টেবল একটা লুকে উপস্থাপন করতে কে না ভালোবাসে? প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর-বসতিগুলির মধ্যে অন্যতম ছিল মহেঞ্জোদারো।এটি ভারতীয় উপমহাদেশের ব্রোঞ্জ যুগের সিন্ধু সভ্যতার অন্যতম শহর ছিল। । ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সে যুগ থেকেই ফ্যাশনের জন্য কিংবা নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার করার জন্য নারী পুরুষ উভয়ই বিভিন্ন ধাতব গহনা পরতো। তাই নিজেকে সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করা কোন ভাবেই অপরাধ নয়।

এখন তো ফ্যাশন ডিজাইন খুবই সহজ।বিশ্বজুড়ে অনেক ফ্যাশন মডেল। চতুর্দশ শতকে কিভাবে পোশাক ডিজাইন করা হতো জানেন? তখন এতো মডেল ছিলো না। তাই যে পোশাক ডিজাইন হতো তার ক্ষুদ্র সংস্করণ পুতুলকে পরিয়ে প্রদর্শন করা হতো। অর্থাৎ পুতুলকেই মডেল বানানো হতো। আর রাজ পরিবার ডিজাইন পছন্দ করে পোশাক ওয়ার্ডার করতেন।

তারপর ১৮৫৩ সালে সর্বপ্রথম মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিল ওয়ার্থ দম্পতি। চার্স ফ্রেডলিখ ওয়ার্থ তার স্ত্রী মেরি বার্নেট ওয়ার্থকে তাঁর ডিজাইন করা পোশাকের মডেল বানিয়েছিলে।

সেই সূচনা। তারপর থেকে মডেলিং হয়ে যায় পেশা। এখন মডেল হওয়ার জন্য কি কোন যোগ্যতার প্রয়োজন হয়? কি মনে হয়? এটামতো চ্যালেঞ্জিং পেশা আর নেই। মডেল সবাই হতে পারেনা। আমাদের দেশে মডেল হওয়ার জন্য একটি মেয়েকে সর্বনিম্ন ৫'৬" লম্বা হতে হয়। সাথে ওজন ৫০-৬০ কেজির মধ্যে রাখতে হবে নাহলে হাই হিল ক্যারি করতে পারবে না। একটি ছেলেকে মডেল হতে হলে সর্বনিম্ন ৬ ফীট হতে হয় এবং ওজন রাখতে হয় ৭০/৭৫ কিলোর মধ্যে। ভুড়ি থাকলে এই পেশা তাদের জন্য না। মডেল মাত্রই সুন্দর করে কথা বলে, কনফিডেন্ট, সময় ও কাজের চাপ দুইটিকে ব্যালেন্স করে চলার ক্ষমতা রাখে, ১০০ জন মানুষ এর মধ্যে যদি কোন মডেল দাঁড়ায় তবে তাকে পৃথক করা যাবে। এরা ভিষণ মেধাবী, ধৈর্য্যশীল ও সাহসী।

আমাদের দেশে অধিকাংশ মানুষ হিংসুক। এই ব্লগেও প্রচুর হিংসুক আছে। কেউ কেন আপনাকে হিংসা করে জানেন? সে আপনার মতো হতে চায় কিন্তু পারেনা অথবা আপনার এমন কিছু আছে যা তার নেই। সে এতোটাই হিংসাত্মক যে আপনার যা আছে তা তার না থাকার কারণে কিভাবে আপনার ক্ষতি করবে, আপনাকে অপদস্ত করবে, সে চিন্তায় রাতে ঘুমাতে পারেনা।

এই দেশে যারা মডেল বা মিডিয়া প্রফেশনাল দের গালি দেয় তারাই আবার রাতে কোন না কোন মডেল/নায়িকাকে নিয়ে কামসূত্রে মেতে উঠে। যারা হারাম হালাল ফতুয়া দেন তারাই রাতের বেলা শিশু বলৎকার করে মহান আল্লাহর পবিত্র আরশ কাঁপিয়ে দেয়। যদিও এরা গালি দেয়ার কারণ হিসেবে নিজের মুমিনত্ব জাহির করে কিন্তু আসল কারণ হিংসা। এরা জীবিনও মডেলদের মত হতে পারবেনা। তাই মূলত হিংসা থেকে গালিগালাজ করে।

কি অপরাধ এদের? মডেলিং কে পেশা হিসেবে বেছে নিয়েছে? অথচ ৫০-৫৫ কেজি ওজন ধরে রাখা কতো কঠিন একজন মানুষের জন্য। লেহেঙ্গা পড়ে যারা মডেলিং করে তাদের কি পরিমাণ কষ্ট হয়? এক একটা লেহেঙ্গার ওজন ২০ থেকে ৫০ কেজি। সারাদিন মেক আপ করে লাইটের মধ্যে, গরমে অতীষ্ট হওয়া কি মেহনত নয়? তবে কেন এই খেটে খাওয়া মানুষগুলোকে এতো নোংরা গালি দেয় অসভ্যরা!!

জেমস এর মীরা ভাঈঈ গানটা শুনতেছিল। শিরোনাম গানটির লিরিক্স থেকে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×