somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

বোরখা পরা সেই মেয়েটি।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টপস- জিনস, টিশার্ট, স্কাট ইত্যাদি ওওয়েস্টার্ন পরলে একটি মেয়েকে যেমন স্মার্ট দেখায়, বোরখা পড়লেও স্মার্ট দেখায়। কেউ যদি মনে করে একটা মেয়ে বোরখা পরে ফলে সে স্মার্ট না সে আসলে বলদ। বরং আমাদের দেশে মেয়েদের হিজাবেই বেশী সুন্দর লাগে। হিজাব পড়তে হবে আল্লাহর ভয়ে। ফ্যাশানের জন্য যদি কেউ বোরখা পরিধান করেন তবে তা নাকি হারাম। অথচ ইসলামে মনের ও চোখের পর্দা করতে বলা হয়েছে। কালো কাপড় দিয়ে পুরা শরীর ঢেকে যদি মনে নোংরামি হিংসা থাকে, অন্যের ক্ষতি করার মানসিকতা থাকে, গীবত পরকিয়া করে তবে এই পর্দার কোন মূল্য নেই। আবার একটি মেয়ে ওয়েস্টার্ন পরে কিন্তু মনে প্যাঁচ নেই, হিংসা নেই, গীবত করেনা, আল্লাহর কোন সৃষ্টির ক্ষতি করেনা তবে সে আল্লাহর কাছে মন নোংরা কিন্তু বোরখা পরা মেয়েটার চেয়ে বেশি প্রিয় হওয়ার কথা।

যাই হোক মুল পোস্টে আসি। কিছুদিন আগে বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম শ্যুটিং এর কাজে পুরা টিম। আমাদের বাসে ছিলেন একজন হুজুর পাশে আগাগোড়া বোরখা দিয়ে ঢাকা উনার মেয়ে। ভদ্রমহিলা পানিও খাচ্ছেন এমন ভাবে যেন কেউ না দেখে। বাসে যারা ঢাকা টু চট্টগ্রাম ভ্রমণ করেন তারা জানেন এখন বাস গুলো নামাজের বিরতি দেয়। চট্টগ্রাম থেকে ৩.১৫ তে ছাড়া বাস ফেনি আসার পর মাগরিবের নামাজের জন্য বাস থামে। উনার বাবা বাস থেকে নেমে নামাজে যান। উনার অপোজিট সীটে বসা ছিল আমাদের একজন সিনেমাটোগ্রাফার সানা।

বাবা নামতেই মেয়েটি মুখ থেকে পর্দা সরালেন। জোরে নি:শ্বাস নিলেন। আমাদের ক্যামেরা গেট সেট আপ দেখে মহিলা বুঝতে পেরেছিলেন আমরা শ্যুটে যাচ্ছি। নিজ থেকে সানার সাথে কথা বললেন।এমন সুন্দর মেয়ে আমি খুব কম দেখছি। আমাদের অনেক নায়িকার/মডেলের সৌন্দর্য এই অপরূপার সামনে জাস্ট মলিন হয়ে যাবে। তিনি জানালেন, চট্টগ্রামের ইস্ট ডেলটা ইউনিতে পড়ছেন। ঢাকায় যাচ্ছেন পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। তার মডেলিং কারার খুব ইচ্ছা ছিল। কিন্তু তার বাবা ভাই জানতে পারলে খুন করে ফেলবে। মডেলিং তো দূরের কথা জব করা পর্যন্ত নিষিদ্ধ। পড়ালেখা বন্ধ করে বিয়ের জন্য চাপ দিচ্ছে মৌলবাদী পরিবার। সুইসাইডের ভয় দেখিয়ে মেয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।

বি বি এস ফার্স্ট সেমিস্টারে পড়া ১৯ বছর বয়সী তরুণীর আমাদের মত ইয়ারফোনে গান শুনতে শুনতে জার্নি করতে ইচ্ছা করে কিন্ত্য তার জন্য গান শোনা নিষিদ্ধ। কোন ছেলের সাথে বন্ধুত্ব করা দুরের কথা, কথা বলাও ওর জন্য হারাম ঘোষণা করা হয়েছে। তার স্বপ্ন গুলোকে বোরখায় ঢেকে দেয়া হয়েছে জোর করে। নামাজ শেষ। মুসল্লিরা বাসে উঠতে শুরু করছেন। মেয়েটি আবার মুখে হিজাব টেনে দিলেন। মাইশাকে ফিসফিস করে বললেন আমাদের সাথে পর্দা খুলে কথা বলেছে তা যেন কোন ভাবেই তার বাবা টের না পায়।

বোরখা পরা সে মেয়েটির জন্য খুব মায়া হচ্ছিল। না জানি কত লাখ লাখ সৌন্দর্য/প্রতিভা/মেধাবীদের মৌলবাদীরা বিকশিত হতে দিচ্ছেনা। গলা টিপে তাদের স্বপ্ন গুলোকে হত্যা করছে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×