মেস জীবন (উৎসর্গঃ হাবিব স্যার)
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিদ ভাঙ্গত সূর্যের আলো
গায়ে গতরে লাগলে,
গভীর রাতে ঘুমাতে গিয়ে
সকাল বেলা জাগলে।
বদনা নিয়ে টয়লেটে যাওয়ায়
লেগে যেত লাইন,
নিম্নদেশে চাপের চোটে
ক্রিয়া হতো ফাইন।
ব্রাশ গামছা নিয়ে যেতাম
করতে পুকুরে স্নান,
কালো পানি দেখার পরে
হৃদয়টা হতো ম্লান।
গোসল সেরে রুমে ফিরে
খাবার খাওয়ার পালা,
মিলগুলো সব যত্ন করে
সাজিয়ে রাখত খালা।
আলু ভর্তা আর পাতলা ডালে
আহার হতো বেশ
হাফ মিলের ঐ খাবার গুলো
নিমিষে হতো শেষ।
মেসের কাছেই কলেজ ছিলো
যেতাম পায়ে হেটে,
ক্লাস মিস প্রায় হতো
পৌছাতাম অতি লেটে।
দুপুর বেলা ফিরতাম মেসে
খিদেও লাগত চরম,
দুপুরের খাবার বেশ লাগত
থাকত ও একটু গরম।
দুপুর বেলা খাওয়ার পর
বন্ধ হতো রুম,
বিকাল সাড়ে চারটার পর
ভাঙ্গত গভীর ঘুম।
বিকাল বেলা ঘোরাঘুরি
সন্ধ্যায় ফিরে আসা,
রুমের ভিতর মাঞ্জা মারা
আড্ডা ও হতো খাসা।
রাতের খাবার খাওয়ার পরে
ধুমচে শুরু গল্প,
গলাবাজিতে সময় পার
পড়াশোনা হতো অল্প।
রাতের বেলা কয়েক বন্ধু
খেলতাম বসে তাস,
অভাব অনটনের মাঝেও মোরা
করতাম সুখেই বাস।
এখন পড়াশোনা শেষ করে
যে যার মতো ব্যস্ত,
পরিবারের দায়িত্ব এখন
আমাদের উপর ন্যস্ত।
পুরাতনরা জায়গা ছাড়ে
নতুনরা করে দখল,
দোয়া করি মেস মেটরা
ভালো থাকেন সকল।
আসা যাওয়ার এই খেলাটা
প্রকৃতির অমোঘ রীতি,
মেস কাব্য লেখা আমি
টানলাম এখন ইতি।
তাং ০৭/১২/২০১৮ খ্রীঃ
ছবিঃ যথারীতি গুগুল থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০
রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।
পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে...
...বাকিটুকু পড়ুন
গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?
মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?
শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে...
...বাকিটুকু পড়ুন