আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
রিয়েল এস্টেট ব্যবসায়ে নিয়োজিত কোম্পানী কর্তৃক জমি হস্তান্তরের ক্ষেত্রে বিদ্যমান কর হারের পরিবর্তন
রিয়েল এস্টেট কোম্পানী কর্তৃক জমি বিক্রয় হতে উদ্ভু ত ম– লধনী মুনাফার উপর উৎসে কর কর্তনের বিধান সম্পর্কে অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ঝবপঃরড়হ ৫৩ঋঋ এর কজ (ন) তে এ মর্মে পরিবর্তন আনা হয়েছে যে,
ক) সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি বিক্রয়ের ক্ষেত্রে উদ্ভুত মূলধনী মুনাফার উপর কর প্রদানের বিদ্যমান হার (দলিল মূল্যের উপর ৫%) ৩১ আগষ্ট ২০০৯ পর্যন্ত বলবৎ থাকবে। ১ সেপ্টেম্বর ২০০৯ হতে ৫% এর পরিবর্তে দলিল ম– ল্যের উপর ২% হারে কর প্রদান করতে হবে।
(খ) সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাইরে এক ল টাকার উর্ধে¡র অ-কৃষি সম্পত্তির ক্ষেত্রে ৩১ আগষ্ট ২০০৯ পর্যন্ত দলিল মূল্যের উপর ৫% হারে এবং ১ সেপ্টেম্বর ২০০৯ হতে ৫% এর পরিবর্তে দলিল মূল্যের উপর ১% হারে কর প্রদান করতে হবে।
ব্যক্তি শ্রেণীর করদাতার কর রেয়াতের জন্য বিনিয়োগের সর্বোচ্চ সীমা পাঁচ লক্ষ টাকা হতে বাড়িয়ে দশ লক্ষ টাকায় উন্নীত করা
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 44 এ sub-section (3) এর clause(a) পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি শ্রেণীর করদাতার কর রেয়াতের জন্য বিনিয়োগের সীমা পাঁচ লক্ষ টাকা হতে বাড়িয়ে দশ ল টাকায় উন্নীত করা হয়েছে। ফলে একজন করদাতা তাঁর মোট আয়ের ২৫% অথবা ১০(দশ) লক্ষ টাকা এ দুটির মধ্যে যে অংকটি কম সেই অংকের উপর ১০% হারে আয়কর রেয়াত লাভ করবেন।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



