আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স।
ট্রাইবুনালে আপীল দায়েরের পূর্বশর্ত হিসেবে কর পরিশোধের হার পরিবর্তন ।
অর্থ আইন ২০০৯, এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 158 এর sub-section (2)তে "ten percent"এর পরিবর্তে "five percent"
সন্নিবেশিত করা হয়েছে। এর ফলে ট্রাইবুনালে মামলা দায়েরের ক্ষেত্রে আপীলাত যুগ্ম
কর কমিশনার অথবা কর কমিশনার (আপীল) এর আদেশের ভিত্তিতে নির্ধারিত কর
এবং Section 74অনুযায়ী প্রদেয় করের পার্থক্যকৃত অংকের ৫% পরিশোধ
করতে হবে। পূর্বে এ হার ছিল ১০%।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়েরের ক্ষেত্রে কর পরিশোধের বিধান করে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪এর Section 160 সংশোধনঃ
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 160 এর সংশোধন করে এই বিধান করা হয়েছে যে, কর আপীলাত ট্রাইবুনালের আদেশের ভিত্তিতে প্রদেয় আয়কর এবং আপীলাত যুগ্ম কর কমিশনার অথবা কর কমিশনার (আপীল) -এর আদেশের ভিত্তিতে প্রদেয় আয়করের পার্থক্যের উপর দশ শতাংশ আয়কর পরিশোধপূর্বক সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করা যাবে। তবে এ বিষয়ে কোন আবেদনের প্রেেিত জাতীয় রাজস্ব বোর্ড কর পরিশোধের বাধ্যবাধকতার শর্ত পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



