আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল, পার্ট A -এর সংশোধনঃ
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর 6th Schedule, Part-A এর paragraph 38 প্রতিস্থাপন এবং paragraph 40 এর পর নতুন paragraph 41 সংযোজন করা হয়েছে।
(ক) নতুন প্রতিস্থাপিত paragraph 38 এর মাধ্যমে ০১/০৭/২০০৯ হতে ৩০/০৬/২০১৪ (উভয় দিবস অন্তর্ভুক্ত) তারিখের মধ্যে নির্মিত নূন্যতম ১০টি
ফ্যাট বিশিষ্ট পাঁচ তলা বা তদুর্ধ্ব তলার ইমারত হতে উদ্ভুত আয়কে নিুবর্ণিত শর্ত সাপেক্ষে নির্মাণ শেষ হওয়ার তারিখ থেকে পরবর্তী দশ বছর পর্যন্ত আয়কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে ঃ
ইমারতটি সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টংগী উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা এবং ঢাকা জেলার অন্তর্গত যে কোন
পৌরসভার আওতাধীন এলাকার বাইরে বাংলাদেশের যে কোন এলাকায় নির্মিত হতে হবে অর্থাৎ কোন সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টংগী
উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা এবং ঢাকা জেলার অন্তর্গত কোন পৌরসভার আওতাধীন এলাকায় নির্মিত ইমারতের ক্ষেত্রে এ
সুবিধা প্রযোজ্য হবে না।
(খ) নতুন সংযোজিত paragraph 41 এর মাধ্যমে পেনশনার’স সেভিংস সার্টিফিকেট হতে উদ্ভ– ত সুদ বা মুনাফা আয় করমুক্ত হিসেবে গণ্য হবে। ১ জুলাই ২০০৯ ইং তারিখ হতে উদ্ভ– ত সুদ বা মুনাফার ক্ষেত্রে এ বিধানটি কার্যকর হবে।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



