রোমান্টিকতার জন্য ফুলের কাছে গেলাম
ফুল বলল: দু:খিত,
আমাকে পেতে হলে পাঁচ টাকা প্রয়োজন।
আমি মাছের কাছে গেলাম
মাছ বলল: একটু পরে আমার মৃত্যু
হবেই বরফে ঢাকা
তখন কিনে নিও।
পাখির কাছে কিছু রোমান্টিক
কিচির-মিচির চাইলাম
সে আমাকে কাটাবন যেতে বলল।
চাঁদের কাছে চাইলাম
রোমাঞ্চ এবং শিহরন
মেঘের আড়ালে উঁকি দিয়ে
ক্ষীন কাঁদতেই চাঁদ বলল-
"একটু বাস্তববাদি হও বৎস"।
এক বুক হতাশা নিয়ে
দুটো স্লিপিং ট্যাবলেট
বাধ্যতামুলক নিদ্রা সমাপ্তির আগেই
বাজারের ব্যাগ হাতে নিয়ে
ধাক্কা দিতে থাকলেন আমার স্ত্রী।
এটি একটি কুপি-পেষ্ট কোবতে
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




