কোনো একটা ব্যান্ক।টাকা জমা দেয়ার লাইনে দাড়িয়ে আমি।
পাশেই খুনশুটিরত দুটি শিশু।একটার গায়ে পিন্ক কালারের জামা,অন্যটার গায়ে ইয়েলো কালারের।দেখে যা মনে হলো পিন্ক বেবিটা এসেছে তার মায়ের সংগে।ইয়েলো বেবিটা এসেছে তার মা এবং বাবার সংগে।তাদের উভয়ের বাবা মা-ই কাউন্টারে দাড়ানো।পাশাপাশি দুটি কাউন্টারে।পিন্ক বেবিটা তার মায়ের গা ঘেসেই দাড়িয়ে।ইয়েলো টা ইতি উতি ঘুরছিল।
পিন্ক বেবির হাতে কিছু ছোট ছোট ইয়েলো কালারের কাগজ ছিল।ইয়েলো বেবিটা এগিয়ে গেল সেদিকে।কাগজগুলো ছিনিয়ে নিতে চাইলো।পিন্ক বেবি তার কাগজ দিবে কেন?শক্ত করে ধরে থাকল।আরো একটু কাছাকাছি হয়ে দাড়ালো তার মায়ের।
কিন্তু ইয়েলো বেবিটা যেন একটা বেবি মাস্তান
আবার এগিয়ে আসছে ইয়েলো,তার আরো কাগজ দরকার।সে আরো কাগজ পায়ে মাড়াবে।নাহ পিন্ক এবার আর প্রতিবাদ করল না।মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে দিয়ে দিল আরো ক'টা কাগজ।ইয়েলো কাগজগুলো পায়ে মাড়ালো(*)।কি আনন্দে কে জানে?
তারপর ইয়েলো হাটাহাটি করতে লাগল এবং পর্যব্যাক্ষন করতে থাকল সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা মানুষগুলোকে।একটা মানুষ তার দিকে তাকালো... পিচ্চিটা তাকে চোখটিপে দিল
আমি আড়চোখে লক্ষ করছি সব।ইয়েলোটা যেই আমার কাছাকাছি এসেছে আমি তাকালাম তার চোখের দিকে চোখ বড় বড় করে চোয়াল শক্ত করে।সে আরো দু'বার আসলো আমার কাছাকাছি।আমার দিকে চাইল।আবার ফিরে গেল।
সে বুঝতে পারছিল না একটা অচেনা মানুষ তার উপর রেগে থাকবে কেন?
*(তখন আমার মনে হয়েছিল ইয়েলো বেবিটাকে একটা মাইর লাগাই।কোলে তুলে নিতে ইচ্ছে হয়েছিল পিন্ক বেবিটাকে।কেমন একটা মায়া লাগছিল পিন্ক বেবিটার জন্য)
[ছবিটা আমি অনুমতি ব্যতিত তুলেছি,তাই চেহারা ঢেকে দিলাম।এখন তারা শুধুই দুটি শিশু।যে কোন শিশু।]
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



