নবীন ব্লগার হিসেবে যাত্রা শুরু করে প্রবীণদের মূল্যায়ন করাটা কেবল বোকামিই নয়; ঔদ্ধত্যপূর্ণও বটে । তবে বেশ কিছু সময় ধরে বেশ কিছু পোস্ট পড়ে--এই সিদ্ধান্তে আসলাম যে,ব্যাপ্তিকালই মূখ্য বিষয় নয়; সহনশীলতা,সুশিক্ষা আর সততাই একজন মানুষের maturity 'র প্রমাণ।
সবক্ষেত্রে ধর্ম এবং রাজনীতি -কে টেনে আনার প্রবণতা ,পারস্পরিক দোষারোপ (ক্ষেত্রবিশেষে কাদা ছোড়াছুড়ি )এবং আক্রমণাত্নক পোস্ট---ব্লগের পরিবেশকে দূষিত করে বলেই আমি মনে করি।
তবে ইতোমধ্যে বেশ কিছু positive posting এবং গ্রহণযোগ্য** ব্লগ নজরে পড়ল যা আমাকে অনুপ্রাণিত করেছে ।।
(**যা মার্জিত,পরিশীলিত,সত্য----তা-ই সুন্দর এবং গ্রহণযোগ্য ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


