দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে অসাধু ব্যবসায়ীদের 'সিন্ডিকেট' ভাঙতে সরকার ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে প্রতিযোগিতা বাড়ানো। কিন্তু দেশে অল্প কিছু লোকই শুধু বিত্তশালী। তাই বাজারে প্রতিযোগিতা নেই।বৃহস্পতিবার সচিবালয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (এসসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।মুহিত বলেন, চিনির বাজারের ক্ষেত্রে বলতে গেলে পাঁচজন এটি নিয়ন্ত্রণ করে। তবে সয়াবিন তেলের বাজার কিছুটা ভাল।প্রতিযোগিতা আইন কবে নাগাদ হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ আইন হবে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে চূড়ান্ত হতে আরো কিছুটা সময় লাগবে।ভারতকে টান্সশিপমেন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারতকে ট্রান্সশিপমেন্ট দেওয়ার ব্যাপারে দর-কষাকষি হবে। বাংলাদেশ ট্রানজিট দেশ হলে, এ থেকে আমাদের লাভবান হতে হবে।এসসিসিআই'র সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুহিত জানান, তারা বলেছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়ানো এবং উন্নত যোগাযোগ স্থাপনে আগামী বছরের ফেব্র"য়ারিতে আটটি দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হবে।সার্ক চেম্বার অব্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সম্মেলনের আয়োজন করবে।
সরকার 'সিন্ডিকেট' ভাঙতে ব্যর্থ হয়েছে: মুহিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।