অভিমান এত অভিমানী হয়, জানা ছিলো না।
ভয় এমন ভয়ের হয়, জানা ছিলো না।
টের পেলাম দীপাবলীর রাতে।
কথা ছিলো, প্রদীপের আলোয় অরণ্যের মুখ দেখবো।
চেয়ে থাকব চোখের দিকে। সারারাত।
কিন্তু নিরীহ কৌতূহূলী প্রশ্ন ভুল বোঝালো।
দাপাদাপি করলাম অরণ্যে।
ভাবলাম না একবারও
পাতা ছিঁড়তে পারে অরণ্যের,
শিকড় ব্যথা পেতে পারে।
স্বার্থপর ভালোবাসা আমার।
থ্যাঁতা ইঁদুরের মত রক্তমাখা ঠোঁটে
মুখ লুকিয়ে থাকতে ইচ্ছে করছে এখন।
মর্গেও হৃদয় জুড়োবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


