যায়যায়দিনকে না বলুন
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যায়যায়দিনকে না বলুন
যায়যায়দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমানকে অপমানজনকভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শফিক রেহমানের কাজ ও মতের সঙ্গে অনেক সময়ে একমত না হতে পারলেও তার এমন বিদায় মেনে নেয়া সম্ভব হচ্ছে না । যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিতর্কিত বিনোদন সাংবাদিক শহীদুল হক খান এবং ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন পাঠ অযোগ্য সাপ্তাহিক প্রতিচিত্র সম্পাদক বরুন শঙ্কর। (যায়যায়দিনে কর্মরত সংবাদকর্মীদের অসহায়ত্বের কথা ভেবে দুঃখ বোধ হচ্ছে)।
যায়যায়দিনের অনেক সমালোচিত ভূমিকার মাঝেও এর আপোসহীন অবস্থান ছিল গণতন্ত্রের পক্ষে । কিন্তু বিশেষ মহল থেকে নিয়োগপ্রাপ্ত এই দুই ব্যক্তি এরই মধ্যে পত্রিকার নীতিমালা বদলে দিয়েছেন। তারা সরাসরি গণতন্ত্রের বিপক্ষে পত্রিকাটিকে দাড় করানোর লক্ষ্য নিয়েছেন। এরই মধ্যে তার নমুনা পত্রিকাটিতে দেখা দিয়েছে।
আজ থেকে আমার হকারকে যায়যায়দিন দিতে না করে দিয়েছি । এটা আমার নীরব প্রতিবাদ। সবাই মিলে এই প্রতিবাদে যোগ দিন।
যায়যায়দিনকে না বলুন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন