somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাঙ্গামাটি ভ্রমণ: শিংঘবা- শেষ ও শুরুর মিলনস্থল

১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪.
কোথাও বেড়াতে গেলে শেষ দিনটাতে আমি খুব বিষণ্নিত হয়ে যাই। মনের মধ্যে ঘুরতে থাকে- আজই শেষ দিন!

রাঙ্গামাটিতেও তার ব্যতিক্রম হলো না। এবার এরকম মনে হওয়ার একটা বিশেষ কারণ আছে। ঢাকায় ফিরবো ঈদের ঠিক পরদিন। রান্না করেন যিনি, সেই খালার আসতে আসতে আরও এক সপ্তাহ! আর ঢাকার রেস্টুরেন্ট তো সব-ই বন্ধ থাকে এসময়টায়! গিয়ে খাবো কি! ঈদের দিন সবাই দাওয়াত করে, কিন্তু ব্যাচেলদের যে আসলে ঈদের পরের দিনগুলোতে দাওয়াত করতে হয়- এই সামান্য বুদ্ধিটা এখনো কেন যে মানুষের মাথায় আসে না! এই চিন্তায় শেষ দিনটা এক ধরনের 'চিন্তা'য়ই কাটলো। হাতে পর্যাপ্ত সময় আর টাকা থাকলে না হয় রাঙ্গামাটিতে কয়েকটা দিন কাটানো যেতো।

২৫.
শেষ দিনে আমাদের প্রথম গন্তব্য পর্যটন, আর সাথে ঝুলন্ত সেতু। পর্যটনে যাওয়ার পরই বুঝলাম এখানে না থেকে শহরের হোটেল সুফিয়াতে থেকে আমরা কী ভুলটাই না করেছি! এক্কেবারে প্রকৃতির মাঝে হোটেল, পাহাড়ের উপর, পাশে কাপ্তাই লেক। শহর থেকে দূরে- নীরব, নিস্তব্ধ। ভাড়াটাড়াও দেখলাম খুব একটা বেশি না- সামান্য একটু বেশি। তা বেড়াতে এসেছি- ওটুকু কনসিডার করাই যায়! যাক, শেখা হলো, ভবিষ্যতে এলে এখানেই থাকবো। সমস্যা একটাই- শহরটা একটু দূরে বলে তড়িত প্রয়োজনে কিছু কেনাকাটা করা যায় না!

আমরা ক্যালেন্ডার বা পত্রপত্রিকায় নানা ফিচারে যে ঝুলন্ত সেতুটি দেখে থাকি- সেটি এই রাঙ্গামাটির। অথচ এটি কিন্তু পুরোপুরি ঝুলন্ত নয়। মাঝখানে দুটো খুঁটি আছে। সত্যিকারের ঝুলন্ত সেতু দেখতে হলে যেতে হবে বান্দরবানে- মেঘলা স্পটে। ওটা ছোট, কিন্তু পুরোপুরি ঝুলন্ত। এই ঝুলন্ত সেতুতে উঠে একটা মজা করা যায়- দু'চারজন হলে পুরো সেতুটাই আস্তে আস্তে ঝুলানো যায়। আমরাও একটু একটু সেতু ঝুলালাম, নিজেরাও ঝুললাম।


কাপ্তাই লেকের ঝুলন্ত সেতু


ঝুলন্ত সেতুর আরেকটা ছবি

দুপুরে পর্যটনে খেলাম- বেশ আয়েশ করে। কাপ্তাই লেকের কাতল মাছ ভেজে দিতে বললাম। ডালটা চমৎকার ছিলো। এরকম টাটকা জিনিস!


ঈদের দিন ঝুলন্ত সেতু ও আশেপাশের এলাকায় বেড়াতে আসা শিশুকিশোরদের দল

২৬.
শেষের দিন যেহেতু, মোটামুটি উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছি। পর্যটন থেকে শহরে আসার পথে একটা কালীমন্দির দেখলাম, বেশ অনেক বছর আগের স্থাপনা। এদিকে তবলছড়ি এসে কেনাকাটার ইচ্ছা জাগলেও মনমতো কিছু পেলাম না। রাঙ্গামাটি-বান্দরবানের কাপড় আগে খুব পছন্দ হতো, এখন পছন্দটা বদলে গেছে। কাপড়ের মান, ধরন ও ডিজাইন ঠিক আগের মতোই আছে বলে হয়তো বর্তমানের এই না-পছন্দ! আদিবাসিদের এটা কি ঐতিহ্যকে ধরে রাখা নাকি সময়ের সঙ্গে ডিজাইন পরিবর্তন করতে পারার অক্ষমতা- ঠিক বুঝতে পারি না।


রাঙ্গামাটি শহরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দির

২৭.
ঘুরতে ঘুরতে গেলাম রাজবনবিহার। যাওয়াটাই সার! ভিতরে ঢুকতে পারলাম না। প্রার্থনার সময়। ভিতরে যেতে হলে ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে হবে। ততোক্ষণে সন্ধ্যা নেমে যাবে। রাজবনবিহার ছাড়িয়ে বৌদ্ধ ভিক্ষুরা যেখানে থাকেন, সেই আশ্রমের দিকে এগুতে থাকলাম। অদ্ভুত সুন্দর জায়গা! পাহাড় আর বনের মধ্যে ছড়ানো-ছিটানো তাদের বাসস্থান। বেশ শান্তির, ঠাণ্ডার, আরামের! এরই মাঝে অনেকগুলো বানরের কিচিরমিচির শুনে সামনে এগিয়ে গেলাম। সে কী অবস্থা! অনেকগুলো বানর- ঘুরছে-ফিরছে-খাচ্ছে। ছবি তোলার চেষ্টা করলাম- কিন্তু বানরগুলো মনে হয় দুই-মেগাপিক্সেল তেমন একটা পছন্দ করে না।


তাও অনেক কষ্ট করে একটা বানরে ছবি তুললাম, চালের উপর বসেছিলো


রাজবন বিহার, রাঙ্গামাটি

২৮.
সেই প্রথমদিন থেকেই মাথায় একটা শব্দ ঘুরছে- শিংঘবা। আমরা যে হোটেলটাতে আছি, তার ঠিক সামনেই একটা রেস্টুরেন্টের নাম শিংঘবা। এর অর্থটা আমাদের হোটেলের কেউ বলতে পারলো না। এর মধ্যে দু-তিনবার ঘুরেও এসেছি রেস্টুরেন্টটা থেকে- ঈদের কারণে বন্ধ। অদ্ভুত শব্দটা মাথায় ঘুরছে তো ঘুরছেই!

রাত হয়ে গেছে, পরদিন সকালে উঠেই ছুট লাগাতে হবে ঢাকাপানে। হোটেলে ফেরার আগে আবার ঢু মারলাম শিংঘবায়। একজনকে পাওয়া গেলো। তিনি জানালেন- শিংঘবা হলো চাকমা শব্দ। এর আভিধানিক অর্থ হলো বৈঠকখানা বা ড্রয়িংরুম।

আমরা শিংঘবাতে চা খেতে চাইলাম।


এই চা-ই একদিন আমাকে খাবে!

হোটেলে ফেরার পরও মাথার ভেতরে শিংঘবা নাচতে শুরু করলো। যায়-ই না। মাথার মধ্যে কে যেন বারবার শুধু শিংঘবা শিংঘবা বলে যাচ্ছে! বিরক্ত লাগছে। একসময় দেখি শিংঘবা নিয়ে ভাবতেও শুরু করেছি। শিংঘবা, বৈঠকখানা, ড্রয়িংরুম- যাই বলেন না কেন, এটা আসলে শেষ ও শুরুর মিলনস্থল। কোনো ঘরে প্রবেশ করতে চাইলে আপনাকে যেমন শিংঘবা মাড়িয়ে যেতে হবে, তেমনি বেরুবার সময় শিংঘবাই আপনাকে ঠেলে বের করে দেবে। মমিনকে এড়ানোর উপায় নেই!

রাঙ্গামাটিতে শিংঘবার সাথে দেখা হলো আসার সময়। হয়তো প্রতিটা ভ্রমণেই শিংঘবারা শেষের সময়ই ঠেলাধাক্কা দিয়ে বের করে দেয় বাইরের আগন্তুকদের। রাঙ্গামাটি কি এটা প্রতীকের মাধ্যমে কিন্তু হাতেকলমে বুঝিয়ে দিলো? (শেষ)

এই লেখা পড়লে নিচের ছবিগুলো ফ্রি! :)


লেক, আকাশ ও পাহাড়


এই ছবির শিরোনাম কী হতে পারে?


পাহাড়ের উপর থেকে দেখা কাপ্তাই লেক
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×