somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন নীতি, শান্তি আলোচনা এবং ইসরায়েলের চলমান ভূখন্ড দখল

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশকিছু নতুন ঘটনার সূচনা করে বারাক ওবামা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। বেশ উৎসাহব্যাঞ্জক কথাবার্তা- বিশ্বরাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এযাবৎকালের প্রতিষ্ঠিত ভূমিকায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছেন। সেই ঘোষণার অন্যতম প্রধান ভারকেন্দ্র, যা ওবামা প্রশাসন নিজেও বেশকবার উল্লেখ করেছে, নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্যে। বিশেষত, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে মার্কিন নীতির পুর্নবিন্যাসের উপর। সেই ধারাবাহিকতায় মধ্যপ্রেচ্যে ওবামার বিশেষদূত হিসেবে মিচেলকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এরই মধ্যে দুই পক্ষের সাথে আলোচনাও করেছেন।

শৃরু থেকেই যে প্রসঙ্গটা ফিরে ফিরে আসছে, সেটা হলো ইসরায়েলের বসতি স্থাপন বা সেটেল্টমেন্ট ইস্যু এটা কূটনীতির ভাষা। আদত কথাটি হলো, সেই প্রথমদিন থেকে, অনেকে বলবেন ১৯৬৭ সনের যুদ্ধের পর থেকে, নিরবিচ্ছিন্নভাবে ফিলিস্তিনীদের ভূমি দখল করে সেখানে ইহুদি বসতি স্থাপন করে চলা। এই নিরবিচ্চ্ছিন্ন ও পদ্ধতিগতভাবে উপনিবেশিক সেটেল্টমেন্টের মাধ্যমে পুরো গাজা ও পশ্চিম তীর গিলে ইসরায়েল নিজের পেটের মধ্যে ঢুকিয়ে ফেলার পরিকণ্পণা বাস্তবায়ন করছে বহুদিন থেকে। সেই পরিকল্পণায় প্রধান সহায়তা, সমর্থন ও সুরক্ষা দিয়েছে আমেরিকা।

ওবামা প্রশাসনের পাবলিক স্পিচ অনুযায়ী এবার অন্তত সেই সমর্থন প্রত্যাহার করার ইঙ্গিত আছে। তদুপরি শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য ফিলিস্তিনী কর্তৃপক্ষের দেওয়া শর্ত, সব ধরনের বসতি নির্মাণ বন্ধ রাখার ব্যাপারেও মিচেল নেতানিয়াহু সরকারকে রাজি করানোর জন্য দেনদরবার করেছেন। অনেকে আশা করেছনে, এবার হয়তো ইসরায়েল একটু নমনীয় হবে, এব্যাপারে ছাড় দিতে সম্মত হবে। কিন্তু গতকাল ইসরায়েলি মন্ত্রীসভায় পশ্চিম তীরে চলমান বসতি নির্মাণের কাজ এগিয়ে নিতে চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে ইসরায়েল জানিয়ে দিল এব্যাপারে কোনো শর্ত তারা মানবে না। অর্থাৎ তারা দখলদারি ও উপনিবেশিকরণ চালিয়ে যাবে। ওবামা প্রশাসনের তোয়াক্কা না করেই।

তাহলে এখন দেখার পালা, আদতে মার্কিন নীতিতে ইসরায়েলের ব্যাপারে হার্ড পাওয়ার ব্যবহারের কোনো মনোভাব আদৌ আছে কিনা। কেননা সেটা দ্বারাই নির্ণিত হবে আদৌ যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে একটা জায়নবাদী আগ্রাসনের অংশীদারিত্ব থেকে নিজেকে এখন নিজ স্বর্থ রক্ষার টানাপোড়েনে আলাদা রাখতে চায় কিনা?

সেই স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনের দিক নিয়ে পরে আরেকটা পোস্ট দেয়ার ইচ্ছা রাখি।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×