somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তান, মার্কিন পররাষ্ট্রনীতি ও ওবামা প্রশাসন

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ৯/১১। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিজেদের দেশে সরাসরি ভয়াবহ হামলার সম্মুখিন হওয়ার অষ্টম বার্ষিকী।

২০০১ সালে বিশ্ব বাণিজ্যকেন্দ্র বা টুইন টাওয়ারে সেই বিমান হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র আলকায়েদাকে তার নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে আখ্যায়িত করে। সেই সাথে গ্রহণ করে নতুন মার্কিন প্রতিরক্ষা নীতি। শুরু হয় স্নায়ু যুদ্ধের পরে আরেকটি ব্যাপক মাত্রার যুদ্ধ। পুরোনো যুদ্ধজোট ন্যাটোসহ পশ্চিমা শক্তির প্রায় সকলে প্রত্যক্ষ বা পরোক্ষে এই যুদ্ধের নীতিগত প্রশ্নে একমত হয়। শনাক্ত করা হয় নবতর এক প্রতিপক্ষকে। চরিত্রে ও চিত্রায়নে যে একবারেই আলাদা। রাষ্ট্রহীন এক অস্তিত্বের বিরুদ্ধে নানান দেশে 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের' সূচনা। এবং যা অন্তহীন। তারপর ইরাকে আগ্রাসনের সময়ও ঘুরেফিরে আলকায়েদার কথা এসেছে। সেখানে এখনো আলকায়েদা সক্রিয় আছে।

অন্যদিকে আফগানিস্তানে যুদ্ধের আট বছরেও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জিত হয়নি। বরং তা আরো জটিল আকার ধারণ করেছে। সহযোগীরা নিজ দেশের সৈন্য আর বাড়াতে রাজি তো হচ্চেই না উল্টো ফিরিয়ে নিতে চাচ্ছে। পাকিস্তানকে পুরোমাত্রায় জড়িয়ে ফেলা হয়েছে এই যুদ্ধে। যুদ্ধের ফলাফল এখন পাকিস্তানের আগামীদিনের মানচিত্রেরও নির্ণায়ক হয়ে উঠার প্রবল সম্ভাবনা তৈরি করেছে।

অন্যদিকে আলকায়েদাকে তালেবানদের কাছ থেকে আলাদা করে একটা সমঝোতায় আসার মার্কিন যুদ্ধকৌশল এখনো সাড়াই তৈরি করতে পারেনি। বাস্তবায়িত হওয়া তো সদূরপরাহত। তাহলে এই অবস্থা থেকে নিস্তার পাবে কিভাবে আমেরিকা? কী তাদের নীতি ও পরিকল্পনা? সেই সম্পর্কে বোঝাপড়া গোছাতে একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে সম্প্রতি আল-জাযিরাকে দেওয়া রবার্ট গেটস-এর সাক্ষাতকারটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পাওয়া যাবে এই মুহূর্তে ওবামা প্রশাসনের আফগান পরিকল্পণা তথা সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের গতিপ্রক্রিয়া কোন দিকে মোড় নিচ্ছে সেই হদিস।

আগ্রহীরা নিচের সাক্ষাতকারটি পড়ে নিতে পারেন।
(Click This Link)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×