জবড়জং রংচঙে সব কাপড়ের ভীড়ে
তুমি যেন এক কিশোরী ব্যালেরিনা।
প্রিয় পতাকা -
বিউগলের সুরে সুরে ফ্ল্যাগস্ট্যান্ড বেয়ে
তুমি যখন ধীরে ধীরে উপরে উঠে যাও
অন্য পতাকাদের ভীড়ে
প্রাক বৈশাখী-ঝড় দামাল হিমেল হাওয়ার মতো
এক অচেনা পুলক আমার বুকের মধ্য দিয়ে
ছুটে যায় হু হু করে
যেন আমার মানস প্রিয়া মূর্তিমান হতে হতে
বাতাসের হঠাৎ ঝাপটায় মিলিয়ে যায় লাল সবুজের
উদাসী জমিনে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


