৭৮৯ অশ্বশক্তির গ্যাসোলিন ভি-১২ ইঞ্জিন এবং ১৬০ অশ্বশক্তির ইলেকট্রিক মোটর যুক্ত হাইব্রিড গতিদানব বাজারে অনছে ইতালিয়ান সুপারকার নির্মাতা ফেরারি।
প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ মাইল গতিসম্পন্ন ‘লা ফেরারি’ নামের এই গাড়িটি তিন সেকেন্ডেরও কম সময়ে ০ থেকে ঘন্টায় ৬২ মাইল পর্যন্ত গতি অর্জন করতে পারবে।
গাড়িটির বৈদ্যুতিক মোটর কম গতিতে চালানোর উপযোগী এবং উচ্চ গতির জন্য এর গ্যাসোলিন ইঞ্জিনটি উপযোগী।
গাড়িটিতে যুক্ত আছে ‘অ্যাকটিভ অ্যারোডাইনামিক্স’ সিস্টেম, যার ফলে প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে গাড়িটি তার গতি কমিয়ে রাস্তায় সঠিক নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৪৯৯টি গাড়ি তৈরি করা হবে, যার মূল্য এখনও ঘোষণা করা হয়নি।
সূএঃ বিডিনিউজ২৪.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

