somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(হে নবী!) গভীর রাতে ঘুম থেকে ওঠো এবং তাহাজ্জুত নামাজ পড়ো। তাহাজ্জুত তোমার জন্য নফল। [১৭:৭৯]

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।

৭৮: সুর্য পশ্চিমে হেলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করো। আর ফজরে কোরআন পাঠে বিশেষ মনোযোগী হও। কারন ফজরের (নামাজে) কোরআন পাঠের সাক্ষী হয় (পবিত্ররা)। ৭৯: (হে নবী!) গভীর রাতে ঘুম থেকে ওঠো এবং তাহাজ্জুত নামাজ পড়ো। তাহাজ্জুত তোমার জন্য নফল। তোমার প্রতিপালক তোমাকে সর্বোচ্চ সম্মানিত স্থান 'মাকামে মাহমুদে' প্রতিষ্ঠিত করবেন।

৮০: অতএব প্রার্থনা করো, 'হে আমার প্রতিপালক! তুমি আমাকে যেখানেই নাও, সত্য ও কল্যানের সাথে নাও। আর যেখান থেকে ফিরিয়ে নাও, সত্য ও কল্যানের সাথে ফিরিয়ে নাও। তোমার কুদরতি শক্তি দিয়ে আমাকে সাহায্য করো।'

৮১: (হে নবী!) বলো, 'সত্য সমাগত। মিথ্যা বিতাড়িত। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে।'

৮২: আমি কোরআন নাজিল করেছি। কোরআন বিশ্বাসীদের জন্য নিরাময় ও রহমত আর জালেমদের ধ্বংসের পথ প্রশস্তকারক।

৮৩: (প্রায়শই এমন হয়!) আমি যখন কাউকে নেয়ামত দান করি, তখন সে (অহংকারে ও ভোগবিলাসে লিপ্ত হয়ে) আমার কাছ থেকে দুরে সরে যায়। আবার যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন হতাশা তাকে আচ্ছন্ন করতে থাকে। ৮৪: (হে নবী! ওদের) বলো, প্রতিটি মানুষ নিজ স্বভাব বা প্রকৃতি অনুসারে কাজ করে আর তোমার প্রতিপালক ভাল করেই জানেন, কে সঠিক পথে চলছে।

[সুরা বনি ইসরাইল-১৭; আয়াত ৭৮-৮৪]

[প্রিয় পাঠক, 'আল কোরআন বাংলা মর্মবানী' কোরআনের বাংলা অনুবাদ নয়। আল্লাহতে সমর্পিত একজন মানুষ হিসেবে কোরআনের বানীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সাথে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।... - শহীদ আল বোখারী মহাজাতক]



সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×