somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমীমাংসিত রহস্য সিরিজ - ০২: দ্যা ওয়াও সিগন্যাল (The Wow! signal)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(Wow! signal এর প্রিন্ট আউট)

১৯৭৭ সালের এক গ্রীষ্মের রাতে সালে জেরি এহম্যান বরাবরের মতই বসে ছিলেন ওহাইয়ো ইউনিভার্সিটির একটি মহাকাশ বিজ্ঞান গবেষনাগারে। তাঁর কাজ হচ্ছে বেতার তরঙ্গ গ্রাহক যন্ত্রের সামনে বসে 'Deep Space'বা অতি দূরবর্তী মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যাল বা বেতার তরঙ্গ মনিটর করা। অবশ্য এখন পর্যন্ত কোন সংকেত তাকে মনিটর করতে হয়নি, কোন সংকেত আসলে তো! । জেরি SETI প্রজেক্টের একজন স্বেচ্ছাসেবক। ওহাইয়ো ইউনিভার্সিটির এই SETI (Search for Extraterrestrial Intelligence) প্রজেক্টের কাজ হচ্ছে এক্সট্রা টেরেসট্রিয়াল ইন্টেলিজেন্স বা মহাজাগতিক বুদ্ধিমান প্রানীর অস্তিত্ব অনুসন্ধান করা। এজন্য অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও টেলিস্কোপের মাধ্যমে দূর মহাকাশে বেতার সংকেত পাঠানো হয় এই আশায় যে মহাজাগতিক কোন বুদ্ধিমান প্রানী এই সংকেত ধরতে পারলে তারাও পালটা সংকেত পাঠাবে। জেরির দায়িত্ব ছিল প্রতিরাতে এই সংকেতের জন্য অপেক্ষা করা। দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট চললেও রিসিভারে টু শব্দটিও শোনা যায়নি। সেরাতেও একই ভাবে চলছিল সবকিছু। কিন্তু অকস্মাৎ রাতের নীরবতাকে ভেঙে দিল উচ্চ এবং তীক্ষ্ণ শব্দ! জেরি অবিশ্বাসের দৃষ্টিতে রেডিও রিসিভারের দিকে তাকাল! খরখর করে উঠেছে রেডিও! বেতার তরঙ্গ রিসিভ করা শুরু করেছে রিসিভার! অত্যন্ত তীক্ষ্ণ সংকেত, আসছে একটানা! হতভম্ব হয়ে রিসিভারের দিকে তাকিয়ে রইল জেরি!


(Wow! signal এর গ্রাফিক্যাল প্লটঃ সিগন্যাল স্ট্রেংথ বনাম সময়)

যদিও সে এরকম কোন সংকেতের জন্যই অপেক্ষা করত রাতের পর রাত তারপরও তাঁর বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যিই সংকেত আসছে, দূর মহাকাশ থেকে! পরবর্তী ৭২ সেকেন্ড একটানা সংকেত আসল। তারপর হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল রিসিভার। যেভাবে হঠাৎ করে আসা শুরু হয়েছিল সেভাবেই বন্ধ হয়ে গেছে! জেরির হতভম্ব ভাব তখনও কাটেনি। রিসিভারের সাথে যুক্ত কম্পিউটার প্রিন্টারের প্রিন্ট হওয়ার শব্দে তার হুঁশ ফিরল। কাঁপাকাঁপা হাতে তিনি প্রিন্ট আউটটি হাতে নিলেন। প্রিন্ট আউট হাতে নেওয়ার পরও তার বিশ্বাস হচ্ছিলনা, তিনিই প্রথম ব্যাক্তি যিনি সম্ভবত অন্য কোন নক্ষত্রপুঞ্জ থেকে আসা কোন সংকেত রিসিভ করেছেন! প্রিন্ট আউটে চোখ বুলিয়ে আরেক দফা হতভম্ব হয়ে গেলেন। এলোমেলো, দূর্বোধ্য কোড গুলোর কিছুই বুঝতে পারছেন না তিনি! হতভম্ব অবস্থায়ই প্রিন্ট আউটের এক কোনায় একটা মাত্র শব্দ লিখলেন, 'Wow!'। এরপর থেকেই এটি পরিচিতি পেল বিখ্যাত 'দ্যা ওয়াও সিগন্যাল' নামে।

এই সংবাদ চাউর হওয়ার সাথে সাথে মহাকাশ বিজ্ঞানীদের মাঝে তোলপার পরে গেল! শুরু হল এই মহাজাগতিক সংকেত নিয়ে গবেষনা। বেতার সংকেতটি ৭২ সেকেন্ড স্থায়ী ছিল যার অর্থ ওই বেতার যন্ত্রের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দূরবর্তী সীমা থেকে সংকেতটি এসেছে! সংকেতটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং এবং প্রেরন করা হয়েছিল 'স্যাগিট্টেরিয়াস নক্ষত্র পুঞ্জ' থেকে!


(Wow! signal এর উৎসস্থল। লাল রং দ্বারা চিহ্নিত দুইটি স্পটের যে কোন একটি)

স্যাগিট্টেরিয়াস নক্ষত্র পুঞ্জ হচ্ছে পৃথিবী থেকে ১২০ আলোক বর্ষ দূরবর্তী একটি তারা 'টাও স্যাগিট্টারি'র নিকটবর্তী নক্ষত্রপুঞ্জ! বলাই বাহুল্য যে সেখানে কোন মানুষ ইতিপূর্বে কখনোই যায়নি!

তবে এই পর্যন্তই। শত চেষ্টা করেও সেই সংকেতের অর্থ কি সেটা বের করা যায়নি। ব্যার্থ হয়েছে এই সংকেতকে দ্বিতীয় বার লোকেট করার সব প্রচেষ্টাও! ওই একবারের পর আর কখনোই এই সংকেত শোনা যায়নি। যার ফলে 'The Wow Signal' আজও অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে।
আগ্রহীরা 'The Wow Signal' সম্বন্ধে আরও জানতে চাইলে এই লিংকটায় চলে যান।
http://en.wikipedia.org/wiki/Wow!_signal
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×