somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুনের মধ্যে ১৫ হাজার টাকায় ল্যাপটপ : ২০১৩ সালের মধ্যে উপগ্রহ উেক্ষপণ হবে : রাজু

১২ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, আগামী জুন থেকে সরকারিভাবে প্রস্তুত ল্যাপটপ ১৫ হাজার টাকায় পাওয়া যাবে। আর ২০১৩ সালের মধ্যে দেশ প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করবে। এজন্য জুন নাগাদ টেন্ডার আহ্বান করা হবে এবং ২০১৩ সালের মধ্যে ৩০ লাখ ডলার ব্যয়ে দেশ প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহের মালিক হবে। তিনি গতকাল মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : তথ্য ও প্রযুক্তিগত শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারি উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই আরও দুটি সাবমেরিন কেবল স্থাপন ও দেশের সব ডাকঘরকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে।
তিনি বলেন, তথ্য ও প্রযুক্তিগত সুবিধা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সব রকম প্রয়াস সরকার চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এক্সসেস টু ইনফরমেশন প্রজেক্টের (এ২আই) জাতীয় প্রজেক্ট ডিরেক্টর মো. নজরুল ইসলাম খান সেমিনারে ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : বর্তমান অবস্থা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. লূত্ফর রহমান যথাক্রমে ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : তথ্য প্রযুক্তি শিক্ষা’ ও ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : তথ্য নিরাপত্তা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
জেনারেল মুবীন বলেন, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে এরই মধ্যে তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, এরই মধ্যে সব ইউনিয়নে তথ্যকেন্দ্র স্থাপন, আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস অন্তর্ভুক্তির মাধ্যমে এম-ব্যাংকিংসহ ওয়ান স্টপ সার্ভিস, বিভিন্ন ধরনের অন-লাইন সুবিধা, ৫০ হাজার পৃষ্ঠার ই-তথ্যকোষ, জাতীয় ও জেলা পোর্টাল চালু করা হয়েছে।
অধ্যাপক কায়কোবাদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তিগত শিক্ষার ওপর অত্যধিক গুরুত্ব দিতে হবে।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×