somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে মুক্তি পেল লিমন : পুনর্বাসনের আহ্বান পরিবারের

১০ ই মে, ২০১১ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনিশ্চিত ভবিষ্যতের বোঝা মাথায় নিয়ে অবশেষে মুক্ত হলো লিমন। জেল থেকে মুক্তি মিললেও হাসপাতালের শয্যা থেকে কবে মুক্তি মেলবে তা এখনও নিশ্চিত নয়। গতকাল বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে বিকাল ৫টা ৫ মিনিটে লিমনকে মুক্তি দেয়া হয়। লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলার একটিতে জামিন পেলেও অস্ত্র মামলায় সে এতদিন আটক ছিল। লিমনের পক্ষে আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট বৃহস্পতিবার লিমনের ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ২৪ এপ্রিল রাজাপুর থানা পুলিশ লিমনসহ ৮ জনের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট দিয়েছিল।
লিমনের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য আমার দেশকে জানান, গতকাল দুপুরে আদালতের নির্দেশে এর কপি ঝালকাঠি পৌঁছায়। সেখান থেকে তা বরিশাল কারাগারে পাঠানো হয়। আজ তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হবে।
জেল থেকে মুক্ত হলেও পা হারানো লিমনের বাকি জীবন কীভাবে কাটবে তা নিয়ে অনিশ্চতায় আছে লিমন ও দরিদ্র বাবা এবং মা। সুস্থ অবস্থায়ই যেখানে লিমনকে তার লেখাপড়ার খরচ চালাতে ইটভাটায় কাজ করতে হয়েছে, সেখানে পা হারিয়ে কীভাবে সে জীবিকা নির্বাহ করবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লিমনসহ তার স্বজনদের। লিমনের মা হেনোয়ারা বেগম মিডিয়ার মাধ্যমে লিমনকে পুনর্বাসন করার জন্য দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। লিমনকে
সাহায্য করার জন্য তার পরিবারের পক্ষ থেকে রাজাপুর সোনালী ব্যাংক শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরই মধ্যে রাজাপুরের ডা. শাহ আলম নামের একজন আমেরিকা প্রবাসী চিকিত্সক লিমনকে একটি হুইল চেয়ার ও লেখাপড়ার যাবতীয় খরচ দেয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন।
লিমনের মা হেনোয়ারা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, র্যাবের বিরুদ্ধে দায়ের করা তার মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। এ ব্যপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, প্রথমে একই তদন্ত কর্মকর্তা দিয়ে লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলা ও র্যাবের বিরুদ্ধে করা লিমনের মায়ের দায়ের করা মামলা তদন্ত করানো হলেও পরে লিমনের মায়ের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে রাজাপুর থানার এসআই আঃ হালিমকে দায়িত্ব দেয়া হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×