মহাশয়েরা প্রায়'শ বলে বসেন
তবে কি করছেন এখন
কথা বলি না, কথারা আমার মুখে জাবর কাটে
আমি কথা বলি না।
জালিওয়ানাবাগ হত্যাকান্ডে কিছু করিনি
নাৎসী আর ফ্যাসিবাদিদের বিপক্ষেও না
কম্পিউটার ,ইন্টারনেট আর ই-মেইলের গতিপথে
উত্তর আধুনিকতা ভেবে মরি হায় হায়।
এরপর অনেকদিন
অনেকদিন এ প্রসঙ্গ
পথধরে হাঁটেনি কেউই
চাঁদের ওরসরাতে ন-দার সিঁড়িকোঠার
ষোড়শীস্বপ্ন বলে কিছু করি কি-না ?
উত্তরখুঁজি.....উত্তরখুঁজি
আমিও মহাকাশ ছেদিয়ে
ছায়াপুঞ্জ পেরিয়ে নক্ষত্রের
দ্বারে দ্বারে উত্তর খুঁজি
ছায়ারা আমায় দেখে চতুর্ভূজ হাসে
মুখ ফিরিয়ে উল্টোপথে
চলে আসি সভ্য সমাজে।
উত্তর খুঁজতে হয়েছি
কখনও অষ্টিক
কখনও দ্রাবিড়
কখনও বা বিবর্তনবাদী এক
অলিম্পিয়াস পবর্তে জিউস দেবতা
নারীর স্তনতলায় শতনাম জপে।
এরপর চলে এসেছি নিজের কাছে
নিজ আমার প্রতিবিম্ব
সেই থেকে কবিতা কুঁড়াতে কুঁড়াতে
এখন পথ হাটি।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।