আম জাম কলা খাই, খাই চালকুমড়া,
ঝিঙ্গে শসা লাউ আর মিষ্টি সে কুমড়া।
লেবু তাল বেল আতা ফলমূল কতো রে,
আমলকী তেঁতুলেতে ভরেছি এ গতরে।
ডাব গাব হরীতকী বনচালতা,
নেয়ে খেলে ফিরে এসে দুধভাত খা।
তরমুজ আনারস কুল পেয়ারার দল,
পেঁপে আঙ্গুর আর আমড়ার কোলাহল।
ডালিম বেদানা আর নাশপাতি এল,
জাম্বুরা কমলা মূলো কদবেল।
ফুলকপি গাজর আর ফলসার মাঠে
শাকগুলো বাড়ছে দেখ কোন্ ডাঁটে।
পেঁয়াজ রসুন আর বাধাকপি টমেটো,
আদা হলুদ শেষ হলে কেশর আলু কেটো।
ঢেঁড়স বেগুন আর ওলকপি কত,
কচুশাক আর ডাল তেলবীজ যত।
কাঁঠালের আঠা লেগে গোঁফে তেল দিই গো,
নারকেল না আসলে ডেউয়াই খাই গো।
জামরুল লিচু মেওয়ার শেষ নাই রে,
খেয়েদেয়ে মোটাসোটা হই ভাই তাই রে।
(অনেক দিনের সখ আর সাধ ব্লগে লিখব, কিন্তু নানা টানাপোড়েনে আর হয়ে ওঠে নি, আজ যখন লিখতে বসলাম তখন দেখি নতুন লেখা আর আসতে চায় না------বিপদ দেখে সিদ্ধান্ত নিলাম, ছোটোবেলায় লেখা একটা ছড়াই দেই এখন, ধীরে ধীরে বড় হোক নবজাতক-----)
এটা সামহয়ারইনব্লগে আমার প্রথম পোস্ট, সবার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলুম----
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




