চট্রগ্রাম বন্দর থেকে কক্সবাজারের উদ্যেশে জাহাজ ছাড়লো । ধীরগতিতে জাহাজটি গেঁক গেঁক শব্দে এগিয়ে যেতে শুরু করলো । সাদের রেলিং ধরে দাড়িয়ে আছে মৌমিতা ।খুব কান্না আসছিল অনেক কষ্টে কান্না চেপে রাখলো সে ।কক্সবাজার পৌঁছাতে বেশি একটা সময় ব্যয় হলো না ।
জাহাজ স্টেসনে পৌঁছানোর পরে মাহামুদ জাহাজের সাদ থেকে দেখতে পেল মৌমিতাকে সাদের এক কোনে রেলিং ধরে বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে ।
একপা দু পা করে মাহামুদ মৌমিতার দিকে এগিয়ে গেল ।কিছু না বলে মাহামুদ ওরকাছ থেকে ফিরে এলো ।
মাত্র কয়েকদিনের পরিচয় মাহামুদের সাথে মৌমিতার । আরেজ নাম করে এক ব্যক্তি মাহামুদের বন্ধু তার একটি প্রেস পাটিতে মৌমিতার সংঙ্গে মাহামুদের পরিচয় । সে থেকেই দুজন দুজনার মধ্যে আস্তে আস্তে ধীরগতিতে একটি সম্পর্ক গড়ে তুলেন ।
এইতো সেদিনের কথা মৌমিতার এত কাছে আসা প্রেম ভালোবাসা সব যেন আজ স্বপ্নের মতো মনে হচ্ছে মাহামুদের কাছে ।
(চলবে)......
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




