আমি একবুক সিন্ধুজালা বালুচর
তুমি আমার প্রেমশিখা।
আমি বিস্ময়ে বিমুগ্ধ
তুমি অনিশ্চয়তায় অন্তহীনা।
আমি নির্মিশেষ বিনিদ্র
তুমি রুপান্তরিত উপলব্ধি।
আমি অনন্ত ক্ষতিতে পরাক্রান্ত
তুমি দিগন্ত পিয়াশী।
আমি অনস্বীকার্ষ নাম
তুমি বিস্মরণ।
আমি নিঃস্ব এক স্বাধীনতা
তুমি বিপদজনক আগামী।
আমি অধীর ঢেউ
তুমি বারবার ও পরস্পরা।
আমি অস্হির যৌবন
তুমি জোৎস্নার অন্ধকার।
আমি আত্ন আবিষকৃত আচ্ছাদন
তুমি একজন ধারাবাহিকতা।
আমি বেসরকারী
তুমি সরকারী বেসরকারি সর্বত্র।
আমি অপচয়
তুমি অসর্তক সতী।
আমি সাম্যবাদী কবি
তুমি সিন্ধুর দুইপাড়।
আমি গাম্বির্য ও প্রসারতা
তুমি আমার লুপ্ত সণাতন।
আমি দরিদ্রাবদ্দ মুছলমান
তুমি অতিবিস্তার খ্রীষ্টান ও মুসলিম দুই-ই।
আমি নিঃসংশয় স্বপ্ন পটভূমি
তুমি আমার উপর্ষপরিতা।
আমি না পাওয়া
তুমি অতি পূর্বের উজ্জলতা।
আমি দেওয়া নেওয়া
তুমি অতি বিরলতার দৃষ্টান্ত।
আমি তোমার
তুমি আমার ভালবাসা
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


