somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরু ভাইয়ের অস্কার ভাবনা

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৫ জানুয়ারি ২০১১ সালের অস্কার মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। তার উপর ভিত্তি করে আমার কিছু ভাবীকথন।

অ্যাকাডেমি তাদের সেরা ছবির তালিকা এবার বেশ লম্বা করেছে। তারা এবার ৫টির জায়গায় ১০টি ছবিকে এই তালিকায় ঢুকিয়েছে। তবে আমার মতে মূল লড়াই হবে দ্য কিংস স্পিচ আর সোশাল নেটওয়ার্ক এর মধ্যে। ক্রিস্টোফার নোলানের ইনসেপশন এর কাছে হয়ত অস্কার অধরাই রয়ে যাবে।

অ্যাকাডেমির পূর্বের ইতিহাস ইংগিত করে সেরা পরিচালক পুরষ্কারের বেলায় বিস্ময় অপেক্ষা করছে। তার পরও সেরা পরিচালকের পুরষ্কার যাওয়া উচিৎ দ্য কিংস স্পিচ এর ঘরেই। তবে পাই , রিকুইয়েম ফর লাইফ , রেসলার এর পর ব্ল্যাক সোয়ান নিয়ে আসা পরিচালক ড্যারেন আরোনফস্কি শক্ত প্রতিদ্বন্দি। আমার মতে ডেভিড ফিন্চারের আগের ছবিগুলোর তুলনায় সোশাল নেটওয়ার্ক একটু দুর্বলই বটে, তাই পুরস্কারের দৌড়ে ডেভিড পিছিয়ে থাকবেন।

প্রধান পুরুষ চরিত্রে মনোনয়ন পাওয়া পাঁচটি ছবির মধ্যে বিউটিফুল আর ট্রু গ্রিট ছাড়া বাকি তিনটিই সত্য কাহিনীর উপরে নির্মিত। বাস্তব চরিত্রকে ক্যামেরার সামনে উপস্থাপন করা খুবই কঠিন কাজ, সেকাজটি ‘মার্ক জাকারবার্গ' জেসি আইজেনবার্গ আর তোতলা রাজা ‘ষস্ঠ জর্জ' কলিন ফার্থ খুবই দক্ষতার সাথে করেছেন। তাই এদুজনের একজনই হবেন বিজয়ী। ডার্ক হর্স হিসেবে আছেন দুঃসাহসী পর্বতারোহী অ্যারন রালস্টোন চরিত্রে দুর্দান্ত অভিনয় করা জেমস ফ্রাঙ্কো। বুড়ো ‘বিগ লেবস্কি' জেফ ব্রিজেস বা জাভিয়ের বার্ডেম কে এবার খালি হাতে ফেরৎ যেতে হতে পারে।

প্রধান নারী চরিত্রের জন্য ‘ব্ল্যাক সোয়ান ’ নাটালি পোর্টম্যান মোটামুটি নিশ্চিত। তবে সবাইকে চমকে দিয়ে পুরষ্কার যেতে পারে মিশেল উইলিয়ামসের হাতে, তার অনবদ্য অভিনয়ের জন্য।

পুরুষ প্বার্শচরিত্রে ক্রিস্টিয়ান বেইল আর নারী পাশ্বচরিত্রে ১৪ বছরের কিশোরী হেইলী স্টেইনফেল্ড সেরা পছন্দ। এছাড়া সেরা এনিমেশন হিসেবে টয় স্টোরি ৩ আর বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে মেক্সিকান বিউটিফুল এর পুরষ্কার পাওয়া একরকম নিশ্চিত।

আমার মতে এবারের সবচেয়ে অবমূল্যায়িত ছবি হচ্ছে ব্লু ভ্যালেন্টাইন । ছবিটির অ্যাডাল্ট কন্টেন্ট (?) এর জন্য এর গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়েছিল। ছবিটিতে অসাধারণ অভিনয় করা মিশেল উইলিয়ামস সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেলেও অভিনেতা রায়ান গজলিন তার ক্যারিয়ার সেরা অভিনয় করেও কোন মনোনয়ন পাননি। নতুন পরিচালক হিসেবে ডেরেক সিয়ান্ফ্রান্স-ও প্রশংসার দাবি রাখেন।

অস্কার সম্পর্কে আপনার ভাবনাগুলো বাটোয়ারা করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:১০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×