somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিচারনের অপচেষ্টা...

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে বিখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারন পত্রিকায় বা সুসদৃশ মলাটের কঠিন নিরাপত্তায় প্রকাশ পায়। তাই বলে ইতিহাসের মনে না রাখা সভ্যতা নির্মানের কারিগর যে তুচ্ছ শ্রমিক সে ও দু'দন্ড বসে স্মৃতিচারন করে না তা নয়। সে ঐ সভ্যতার স্থপতির মত এত পাঠক এবং টাকা দিয়ে কেনা শ্রোতা পায় না ঠকই কিন্তু তার স্ত্রী, ছেলে পুলেরা হয় তার নিষ্ঠাবান শ্রোতা। কিন্তু আমি যে ঐ সভ্যতার স্থপতিও নই, নই সে গুরুদায়িত্ব পালনকারী কর্মী। আমার স্মৃতি যে শুধুই বিস্মৃতি! কড়াই থেকে উনুনে লাফ দেয়ার মত বর্তমান থেকে আমি অতীতে যেতে চাই না।

সবারই বাল্যকালের কথা মনে পড়ে। দুঃখিত আমারটা স্ক্র্যাচ পড়া ডিভিডির মত অল্প কিছু ডাটাই রিকভার করার যোগ্য। তার মধ্যে যতটুকু মনে পড়ে- তখন সবার চিন্তা চেতনা ছিল ক্লিয়ারলি এহেড(রবির ভুল ভাষান্তরের মত এক ধাপ এগিয়ে)। আমার দুবাইওয়ালাদের মত স্ট্রং ফিডব্যাক ছিল না। তাই বেশ কয়েকধাপ পিছনেই ছিলাম।

হায়! হয়তো তেমনটাই আছি। আমার সাথে আমি। মহাকাশের কোথাও কোন অঘটন ঘটলে মানুষের যেমন ভাবান্তর থাকে না। তেমনই আমারো আমার চারপাশ নিয়ে ভাবান্তর নেই। কেমন যেন জড় পদার্থ! শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা। তবে তাতে হতাশা নেই। কারন আমি যে জানি এবং এটা দেখছি ঘটছে! এটা কি উর্ধে পতিত হওয়া নাকি নিম্নে উচ্চারোহন বলতে পারব না তবে এ যে আমার জন্য প্ররনাদায়ক নয় তা ঠিকই বুঝতে পারছি।

সবার জীবনটা(life কে তো জীবনই বলে নাকি?) দম দেয়া পুতুলের মত। এই বলে অনেকে হা হুতাশ করে। আমি বলি হ্যা আমারটাও তবে স্প্রিংটার ইলাস্টিসিটি এক তৃতীয়াংশ কমে গেছে! মাঝে মাঝে দমটা কিছুদূর গিয়ে আটকে যায়।

বলতে পারেন চারপাশে যেমন খারাপ অবস্থা এতে তো আর মানুষের মত জীবন যাপন করা যায় না। এখন যেভাবে আমরা আছি তাকে তেলাপোকার মতই বেঁচে থাকা বলে... ... না ভাই, আমার ক্ষেত্রে উৎকৃষ্ট উপমা হতে পারে অন্যকিছু। সেটা হল 'ব্যাঙ'! তেলাপোকারাও তো ইচ্ছামত ছোটাছুটি করে। তারাও কারো না কারো সাথে থাকে। আর ব্যাঙ? ঝিম মেরে বসে থাকা যেখানে ঘাড়বিহীন অবস্থায় স্যাঁতস্যাঁতে পরিবেশে চারপাশটা ভালভাবে দেখাও দুষ্কর। তার উপর আবার সাপ খোপের ভয়। শুনেছি মানুষ নাকি এখন খাদ্যাভাবে ব্যাঙের দিকে হাত বাড়িয়েছে! হ্যা অবাস্তবতাটাই যখন হয়ে ওঠে বাস্তব, কারো জন্য তা চরম আনন্দের হলেও কারো ক্ষেত্রে তা অপরিহার্য অক্সিজেন বেহিসেবে নষ্ট করার সামিল।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দু পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর, একটি শিশির বিন্দু।


শিশির বিন্দুর সৌন্দর্য বা শাহজাহানের তাজমহলের অপরুপ। আমি না হয় কোনটাই নাই দেখলাম। কাস্টমাইজ করা হিউম্যান হলার যেভাবে ছুটে চলে তেমনই তীব্র গতিতে ছুটে চলা আমার জীর্ন সি পি ইউ এর ধুকে ধুকে জ্বলা LED-র আলো দেখেই না হয় দিনাতিপাত করব...

এতক্ষন যা পড়লেন, ভাবতে পারেন প্রচন্ড হতাশা থেকেই লিখছি। কিন্তু আমি একে ভিন্ন ভাবেই দেখতে চাই। ঠিক যেন এক গ্লাস পানিতে ছেড়ে দেয়া কিছু চিনির দানা। উপরেও নয় তলানিতেও নয় পানির পুরো অস্তিত্ব জুড়েই যেন চিনির অবস্থান, পানি তাকে যতই অগ্রাহ্য করুক না কেন। ঠিক যেমন আমি মিশে আছি আমার চার পাশে...

বড় হবার সিঁড়ি সবাই খোজে। আফসোস আমি সিঁড়ির ধাপে বসে ভাবছি, আর কত?
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×