somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত জাগার কারণে ক্যান্সারও হতে পারে: বদলে ফেলুন রাত জাগার বদঅভ্যাস

১২ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত জাগার কারণে ক্যান্সারও হতে পারে: বদলে ফেলুন রাত জাগার বদঅভ্যাস

অনেকেরেই অভ্যাস আছে রাত জাগার। রাত জেগে কম্পিউটার কিংবা টিভি দেখেন আর দিনে পড়ে পড়ে ঘুমান। এটি মোটেও ভালো অভ্যাস নয়। আপনি কি জানেন, রাত জাগার কারণে ক্যান্সারও হতে পারে?

change normal Life


রাত জাগার অভ্যাস অনেকেরই রয়েছে। অনেকেই রাতে সহজে ঘুমাতেই পারেন না। অনেক সময় দেখা যায় ঘুমের বড়ি খেয়েও ঘুম আসছে না। এর কারণ বদঅভ্যাস। এই বদঅভ্যাসের কারণে অনেকেই রাত জেগে কম্পিউটারে বসে থাকেন অথবা টিভি দেখেন। আবার অনেকেই গল্পের বই নিয়ে বা মোবাইলে কথা বলে সময় কাটান। আর তারা আবার দিনের বেলায় পড়ে পড়ে ঘুমান। দিনে তাদের হাজার বার ডাকলেও ওঠেন না, তখন তারা মহা এক ঘুমে আচ্ছন্ন হয়ে থাকেন। এমন পরিস্থিতি মোটেও সুখকর নয়।

change normal Life-2

শরীর সুস্থ্য রাখার জন্য একটা নির্দিষ্ট সময় অবশ্যই ঘুমাতে হবে। কারণ শরীরকে সুস্থ রাখার জন্য বিশ্রামের প্রয়োজন। প্রধানতঃ রাত্রে ৬ থেকে ৭ ঘণ্টার টানা ঘুম যে কোনো ব্যক্তির শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু, আপনি কি জানেন রাত জাগার কারণে ভেঙে দিতে পারে আপনার শরীরকে চিরতরের জন্য? জেনে নিন এবং যত দ্রুত সম্ভব এই অভ্যাসগুলি বদলে ফেলুন। কারণ চিকিৎসকরা বলে থাকেন বেশি রাতজাগার কারণে মানবদেহে ক্যান্সারের মতো কঠিন রোগ বাসা বাঁধতে পারে।

change normal Life-3

রাত জেগে মোবাইলে কথা বলা

সারাদিন দীর্ঘ পরিশ্রমের পর রাতে খুব ভাল একটি ঘুম দেওয়া। কিন্তু বেশির ভাগ সময় দেখা যায়, স্বাভাবিক বিশ্রাম না নিয়ে রাতের বেশিরভাগ সময় ফোন অথবা ইন্টারনেটে সময় কাটান৷ এই কাজটি আমাদের শরীরের সঠিক বিশ্রামটি নষ্ট করে দেয় ও ধীরে ধীরে অসুস্থ করে তোলে। তখন শরীরে নানা সমস্যা তৈরি করে। যা দীর্ঘস্থায়ী সমস্যায় ধাবিত হয়ে থাকে।

রাত জেগে বই পড়া

অনেকেরই অভ্যাস রয়েছে রাত জেগে বই পড়ার। বই পড়া কিন্তু এক ধরনের নেশা। যে কারণে যতক্ষণ না বইটি শেষ হচ্ছে, ততক্ষণ তিনি বই পড়তেই থাকেন। যে কারণে শরীরের সঠিক বিশ্রাম হয় না। তাছাড়া শরীরে নানা ধরনের প্রতিবন্ধকতাও দেখা দিতে পারে।

রাত জেগে টিভি দেখা

টিভি দেখাটাও এক ধরনের নেশা। মাঝেমধ্যে বা ছুটির দিন রাত্রিবেলা টিভি দেখলে সেটি শরীরে কোন খারাপ প্রভাব ফেলে না। কিন্তু প্রত্যাহ রাত জেগে টিভি দেখা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে শরীরে নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে।

এইসব বদঅভ্যাসগুলি ত্যাগ করতে না পারলে আপনার শরীরের নানা ক্ষতি হবে। এমনকি এসব সমস্যা চিরস্থায়ীও হয়ে যেতে পারে। তাছাড়াও বেশি রাত জাগার ফলে মানসিক রোগ এমনকি ক্যান্সারের মত মারণব্যধি হওয়াও অস্বাভাবিক কিছু নয়। তাই চিকিৎসকরা বলেন, রাতে একটি নির্দিষ্ট সময় অবশ্যই ঘুমাতে হবে। অন্তত রাতে ৬ ঘণ্টা অবশ্যই ঘুমাতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×