উল্লেখ্য, 1991 সালে প্রখ্যাত সাংবাদিক এসএম আলীর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি স্টার। পরবর্তীতে অনেক চ্যালেঞ্জকে জয় করে পত্রিকাটি বাংলাদেশে অনুসন্ধানী এবং প্রভাবমুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রেখেছে।
গতকাল শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, বিদেশি দূতাবাস কর্মকর্তা, সিভিল সোসাইটি ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বেশকিছু বিদেশি অতিথি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেইলি স্টার 312 পৃষ্ঠার এক বর্ণাঢ্য ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নিয়েছেন। দুদিন পরপর 52 পৃষ্ঠা করে মোট 6 দিনে এটি প্রকাশিত হবে। গতকাল 52 পৃষ্ঠার সেলিব্রেটিং বাংলাদেশ শীর্ষক ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

