মহানবী হযরত মুহাম্মদের (সাঃ) কাটর্ুন ছাপানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে সহিংস প্রতিবাদের মাত্রা বেড়েই চলেছে
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহানবী হযরত মুহাম্মদের (সাঃ) কাটর্ুন ছাপানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে সহিংস প্রতিবাদের মাত্রা বেড়েই চলেছে। বিক্ষোভকারীরা প্রতিবাদের ক্ষেত্র হিসেবে সংশিস্নষ্ট দেশের দূতাবাসকে বেছে নিচ্ছে। শনিবার সিরিয়াতে নরওয়ে এবং ডেনিশ দূতাবাসে অগি্নসংযোগের ঘটনার রেশ না কাটতেই গতকাল রবিবার লেবাননের রাজধানী বৈরুতে ডেনমার্ক দূতাবাস জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। কয়েকশ ক্ষুব্ধ জনতা দূতাবাসটির নিরাপত্তা বু্যহ ভেদ করে দূতাবাস ভবন তছনছ করে পরে তা জ্বালিয়ে দেয়। খবর এপি, এএফপি, বিবিসি এবং সিএনএনের।
কাটর্ুন ছাপানোর জন্য দায়ী সম্পাদকদের মৃতু্যদণ্ড দাবি করে আফগানিস্থানের মিহতার লামে কয়েক হাজার জনতা গতকাল এক বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ডেনমার্কের পতাকায় আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে সিরিয়াতে নরওয়ে এবং ডেনমার্ক দূতাবাসে অগি্নসংযোগের ঘটনাকে এই দুই দেশের সরকার ভয়াবহ, অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র সিরিয়াতে দূতাবাসে অগি্নসংযোগের ঘটনার কঠোর সমালোচনা করেছে। এদিকে জর্ডানে এই কাটর্ুন ছাপানোর সাথে জড়িত সম্পাদকদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে ডেনমার্কের 'জিল্যান্ডস পোস্টেন' নামে একটি দৈনিক পত্রিকা মহানবীর (সাঃ) বারটি কাটর্ুন ছাপালে মুসলিম বিশ্ব তার তীব্র সমালোচনা করে। কিন্তু গত মাসে বার্লিনের 'ডি ওয়েল্ট' এবং ফ্রান্সের 'ফ্রান্স সয়েব' ছাড়াও জর্ডানের 'সিহান' এবং 'আল-মিহার' ঐসব কাটর্ুন পুনঃপ্রচার করে। এরপর ফ্রান্সের 'লি মনডি' এবং ইতালির 'লা স্টামপা' একই কাটর্ুন প্রকাশ করে।
[ছবিটি এএফপির রামজী হায়দার র্কতৃক তোলা]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন